ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আওয়ামীলীগ অষ্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান রোমেল
রূপক মুখার্জি, লোহাগড়া : বাংলাদেশ আওয়ামীলীগ অষ্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান রোমেল নিজ এলাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সোমবার (২২ মে) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলাবাসীর উদ্যোগে তাকে ফুলেল সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ সময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, মধুমতি সেতুর টোল প্লাজায় বাংলাদেশ আওয়ামীলীগ অষ্ট্রেলিয়া শাখার মনোনীত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান রোমেল পৌঁছানোর সাথে সাথে লোহাগড়া উপজেলার সর্বস্তরের জনগনের পক্ষে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সেখান থেকে প্রায় দুই শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
স্কুল মাঠের উন্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, যুবলীগ নেতা শেখ ছদর উদ্দিন শামীম, কাউন্সিলর শেখ পলাশ, ফারুক শেখ, মোস্তফা কামাল, সৈয়দ পিকুল, সৈয়দ উজ্জল, ফয়সাল আহম্মেদ পরাগ ও সৈয়দ শফিকুর রহমান রোমেল।
উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সৈয়দ শফিকুর রহমান রোমেল বলেন, ‘আমি প্রায় ২০ বছর ধরে অষ্ট্রেলিয়ায় বসবাস করছি। দুর পরবাসে থাকলেও মন পড়ে থাকে নড়াইল-লোহাগড়ায়। আজ আপনারা সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে আমাকে যে সম্মান দেখিয়েছেন, তাতে আমি আপ্লুত। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ’।
তিনি আরও বলেন, ‘আমি দেশে পৌঁছেই গত রবিবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী-বিন-মোর্ত্তজা’র সাথে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, নড়াইলের উন্নয়নে আপনারা রাজনীতিতে আসুন, কাজ করুন। উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সকলের প্রচেষ্টায় নড়াইল-লোহাগড়াকে সুন্দর ভাবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবো।
‘আমাকে এতো বড় দায়িত্ব অর্পণ করার জন্য’ তিনি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনে জাতীয় নির্বাচন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য তিনি সকলের প্রতি আহন জানান।
(আরএম/এএস/মে ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








