শ্রীনগরে প্রতিপক্ষদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রামে প্রতিপক্ষদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার ভোর ৪ টার দিকে ওই এলাকার মরহুম হাসেম আলী বেপারীর পুত্র মনির হোসেন (৩৫), মিনহাজ (২৮), মাহিম হোসেন (২৫) ও চিনু আক্তারের (২৭) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের ভুক্তভোগী দেলোয়ার হোসেনের পুত্র পাভেল হোসেন শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, পাভেল হোসেনদের সঙ্গে প্রতিবেশী মনির হোসেনদের জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের বৈঠকে বসার জন্য দিন তারিখ হয়েছিল। কিন্তু হঠাৎ মনির হোসেন ও তার ভাইয়েরা ভোরে পাভেল হোসেনদের বসতবাড়ির গিয়ে টিনের ছাপড়া ঘর নির্মাণ করে। এতে পাভেল হোসেনরা বাঁধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সমষপুর মৌজায় সিএস, এসএ ও আরএস ২৫নং দাগে ৮.৪৫ শতাংশ জমিটি দেলোয়ার হোসেন ক্রয়সূত্রে মালিক। দেলোয়ার হোসেন পরিবার পরিজন নিয়ে এক যুগ ধরে জায়গাটিতে বসবাস করে আসছেন। এর মধ্যে মনির হোসেনরা ওই জমির খালি জায়গা দখল করে টিনের ঘর নির্মাণ করে।
পাভেল হোসেন বলেন, সোমবার ভোরে সীমানা প্রাচীরের গেইটের তালা ভেঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা আমাদের বাড়িতে প্রবেশ করে। শব্দ পেয়ে দেখতে পাই মনির হোসেনসহ অভিযুক্তরা আমাদের জায়গায় টিন দিয়ে রান্না ঘর তুলছে। আমরা তাদেরকে বাঁধা দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে। উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি।
মনির হোসেন বেপারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেলোয়ার হোসেন যদি জায়গা পায় তাহলে আমি ছেড়ে দেবো। এনিয়ে একাধিকবার বৈঠকে বসার কথা থাকলে তারা বসেননি।
কোলাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আকরাম হোসেন শিবলু জানান, এ বিষয়ে গত ১৫ তারিখে বসার কথা ছিল। দেলোয়ার হোসেনের জায়গার কাগজপত্র উঠাতে না পারায় বসা সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধপূর্ণ ওই জায়গায় মনির হোসেনদের জোরপূর্বক ঘর তোলার বিষয়ে আমি অবগত নই।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই আল-আমিন জানান, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
(এএম/এসপি/মে ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








