E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

২০২৩ মে ২৪ ২০:৫৩:০৬
লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে গোসল করতে যেয়ে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধ্যা ৬টার থেকে তাকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভ‚ইয়ার ছেলে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাজিব ভূইয়া (১৪) বুধবার দুপুরে বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়। এ সময় সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর বন্ধুরা ও এলাকাবাসী তাকে খুঁজে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁচ্ছায়ে রাজিবকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে রাজিবকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে ডুবুরী দলের টিম লিডার মাহাবুর রহমান জানান।

(আরএম/এএস/মে ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test