ট্রাফিক পুলিশের ওপর হামলা, যুবদলের ৬ নেতাকর্মী আটক
ঈশ্বরদী প্রতিনিধি : কর্তব্যরত অবস্থায় ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের ৬ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। শনিবার (২৭ মে) রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদীর ব্যস্ততম রেলগেট এলাকায় যানজটকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক সোনা মনি, পৌর যুবদলের আহব্বায়ক জাকির জুয়েল, চয়ন, হাবিব, তরিকুল ও মামুন। এদের বিরুদ্ধে রাতেই ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, শনিবার রাতে ঘটনার সময় রেলগেট বন্ধ থাকায় পূর্ব ও পশ্চিম পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পশ্চিম পাশে বিমানবন্দরের দিক হতে আসা একটি হাইয়েস আড়াআড়িভাবে দাঁড় করালে যানবহন চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট তীব্র আকার ধারণ করে। এসময় ট্রাফিক কনেষ্টবল জাহিদ এগিয়ে গিয়ে হাইয়েসটিকে সোজা করে রাখার জন্য বলেন। ট্রাফিক কনেষ্টবলের কথা না শুনে যুবদল নেতা সোনামনিসহ অন্যান্যরা তাকে গালিগালাজ ও মারমূখি আচরণ করতে থাকে। এক পর্যায়ে টিএসআই জাহিদ এগিয়ে এসে গাড়ি সোজা করার অনুরোধ করেন। কথাকাটাকাটির ঘটনা বডি অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে বুঝতে পেরে ক্যামেরা ছিনিয়ে নিয়ে কনেষ্টবল ও টিএসআইকে মারধর শুরু করে। মারধরের মধ্যেই ট্রাফিকদ্বয় সোনামনিকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে আসে। অন্যরা রেলগেট এলাকায় সোনামণি ও জাকির জুয়েলের বড় ভাই বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অফিসে আশ্রয় নেয়। তাৎক্ষনিক ঘটনা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হলে থানা পুলিশ পিন্টুর অফিসের তালা ভেঙ্গে আন্ডারগ্রাউন্ড হতে অন্যান্যদের গ্রেফতার করে। তবে বডি অন ক্যামেরা উদ্ধার হয়নি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান বাসির ট্রাফিকের ওপর হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, জাকারিয়া পিন্টুর অফিসে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে টিএসআই বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় উপজেলা যুবদলের আহব্বায়ক সুলতান আলী টনি বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, কিন্তু বিস্তারিত ঘটনা জানিনা।
(এসকেকে/এসপি/মে ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








