লোহাগড়ায় গ্রাম পুলিশকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তের হামলায় মো. বকুল শেখ (৪৮) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। রবিবার (২৮ মে) রাত ৮ টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পূর্বপাড়া এ হত্যার ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
নিহত গ্রাম পুলিশ বকুল শেখ কুমড়ি গ্রামে পূর্বপাড়ার মৃত বদির শেখের ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার নিহত গ্রাম পুলিশ মো. বকুল শেখ দিঘলিয়া ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষে বাড়ি ফিরে যান। বকুল বাড়ির পাশে কুমড়ি পূর্বপাড়ার মতিয়ারের চায়ের দোকান থেকে চা পান শেষে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৮ টার দিকে বকুল গোলাপ শেখের বাড়ির কাছে পাকা রাস্তার কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে তাকে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুব্রত কুন্ডু মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে রমজান শেখ ও মেঝ ছেলে রাকিব শেখ কান্না জড়িত কন্ঠে বলেন, "এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের পূর্বপাড়ার আইনাল শেখ, আজমল শেখ, আনছার শেখ ওরফে পাগল, আসিব শেখ ও রুবেল শেখসহ আরও ১০/১২ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার পিতাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। আমরা এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই"।
এদিকে ঘটনার দিন রাতেই নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, "গ্রাম পুলিশ বকুল শেখ আমাদেরই একজন সদস্য। এই ন্যক্কারজনক হত্যাকান্ডে জড়িতদের আটক করতে প্রশাসন সচেষ্ট রয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা দাফন বাবদ প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি নিহতের পরিবারকে আশ্বস্ত করেন"।
জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, হত্যর ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
(আরএম/এসপি/মে ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








