E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে ধর্ষণ মামলার আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৪ 

২০২৩ মে ৩০ ১৯:০৭:১৯
শ্রীনগরে ধর্ষণ মামলার আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৪ 

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপ পরানো ধর্ষণ মামলার আসামী আব্দুস ছাত্তার শেখ ওরফে সত্তরকে (৫০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আসামীরা হলেন- উপজেলার ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল রাজ্জাক (৪০), মিতু বেগম (২৭), মুনমুন বেগম (২৫) ও ইমরান শেখ (২৮)। গত সোমবার র‌্যাব-১০ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

র‌্যাব-১০’র এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শ্রীনগর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার আসামী আব্দুস সাত্তার শেখ ওরফে সত্তরকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মে ২০২৩ ইং ষোলঘর এলাকার খৈয়াগাঁও গ্রাম থেকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ পরায় শ্রীনগর থানা পুলিশ।

এ সময় অভিযুক্ত আসামীরা এসআই এমএম আবু মুসাম্মা ও কনেস্টবল মো. মামুনের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আসামীদের ঢাকাসহ মুন্সীগঞ্জের বিভিন্নস্থান থেকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেন। পরে আসামীদেরকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই শান্তি দাস বলেন, আসামীদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ ২০২৩ খ্রীঃ উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব দেউলভোগ এলাকায় ধর্ষণের শিকার এক নারী পার্শ্ববর্তী খৈয়াগাঁও গ্রামের মরহুম মরণ শেখের ছেলে আব্দুস ছাত্তার ওরফে সত্তরের বিরুদ্ধে শ্রীনগর থানায় ধর্ষণ মামলাটি দায়ের করে। মামলা নং-২১।

(এএম/এসপি/মে ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test