৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাবে সাভারের ১৪ শিক্ষা প্রতিষ্ঠান
তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ‘পারফর্মেন্স’ এর ভিত্তিতে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে।
বুধবার (৩১ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ সরকারের এসইডিপি (SEDP – Secondary Education Development Program) এর অধীনে পিবিজিএসআই (PBGSI- Performance Based Grants For Secondary Institutions) স্কিমের কার্যক্রমের নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতা বিষয়ক কর্মশালায় বিষয়টি নিশ্চিত হয়।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ সাহসী ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘এ বছর সারাদেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে। এই সাভারেও ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে ওই পরিমাণ অনুদান। আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্র যেমন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এসব দেশে কিন্তু শিক্ষা খাতে এইরকম কোনো কর্মসূচি নাই। আমাদের দেশেও একটা সময় আমরা দেখেছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ বিশ হাজার টাকাও আর্থিক অনুদান দেয়া হয়েছে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পনা ও বাস্তবায়নের ফলে এই সাভারের ১৪ শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে’!
রাজীব বলেন, ‘অনেক কলামিস্ট তাদের লেখনীতে শিক্ষা খাতে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিল্পনা নিয়ে নেতিবাচক লিখেছেন। কিন্তু তাদের সেসব লেখনী মিথ্যে প্রমাণ করে দেশরত্ন নিজ দূরদর্শিতায় সকল পরিকল্পনার সফল বাস্তবায়ন করে দেখিয়েছেন। আধুনিক বাংলাদেশের রুপকার তিনি। সকল সেক্টরে উন্নয়নের এই যে অভূতপূর্ব দৃশ্যায়ন- এটা কেবলমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তাই তিনি বিশ্বের বিস্ময়’!
সাভার উপজেলা চেয়ারম্যান আরও বলেন, ‘ পৃথিবীর কোনো দেশেই বছরের প্রথম দিন বিনামূল্যে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাংলাদেশেই হয়। এ এক দু:সাহসিক ব্যাপার যা শেখ হাসিনার পক্ষেই বাস্তবায়ন করা সম্ভব’।
কর্মশালায় এ সময় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল হক সহ বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর পিবিজিএসআই স্কিমের আওতায় সাভারের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ১৫০ নাম্বারের মূল্যায়নের ভিত্তিতে এই ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে।
(টিজি/এসপি/মে ৩১, ২০২৩)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- লোহাগড়ার হালখাতা : আর্থ-সামাজিক লোকজ উৎসব
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- প্রাক্তন
- পাকাপাকি
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- ‘যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ বাস্তবায়ন করব’
- যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছে ‘দম’, কানাডাসহ চলবে ৫৮ হলে
- পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- ‘অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি’
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
- দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের কাঠামোগত রূপান্তর জরুরি
- আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
- হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
১৬ এপ্রিল ২০২৬
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
-1.gif)








