E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সান্তাহারে মুদি দোকানির আত্মহত্যা

২০২৩ জুন ০১ ১৭:১৪:২৯
সান্তাহারে মুদি দোকানির আত্মহত্যা

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে পিন্টু আগরওয়াল (৪৮) নামের এক মুদির দোকানি আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পিন্টু আগরওয়াল উপজেলার সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লার মৃত রাজকুমার আগরওয়ালের ছেলে।

স্থানীয়রা জানায়, মুদি দোকানি পিন্টু আগরওয়াল ঋণ গ্রস্থতার কারনে কয়েকমাস ধরে মানষিক ভাবে ভেঙে পড়েছিলেন। বুধবার সকালে বাড়িতে নাস্তা করে বাহিরে যান। দুপুরে সবার অজান্তে এক গৃহে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

(এস/এসপি/জুন ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test