সালথায় যুবককে হাতুড়িপেটা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় গোলাম আলী (২৩) নামে এক যুবককে হাতুড়ি পেটানোর অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০৬) সকালে উপজেলার ভাবুকদিয়া গ্রামে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।
আহত গোলাম আলী একই উপজেলার খোয়াড় গ্রামের শামচেল ফকিরের ছেলে। সে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের অনুসারী।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে দুটি ভ্যানে করে ১৫-২০ মণ পেঁয়াজ নিয়ে হাটে বিক্রি করতে বালিয়াগট্টি বাজারে যাচ্ছিলেন। পথেমধ্যে ভাবুকদিয়া এলাকায় পৌঁছালে তার ওপর হাতুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় স্থানীয় কয়েকজন তরুণ। এসময় তার পেঁয়াজও নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত গোলাম আলীর পরিবারের দাবী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন এর অনুসারী ভাবুকদিয়া গ্রামের পাভেল রায়হানের ছত্রছায়ায় একই গ্রামের আতিক, হাসিব, ইমনসহ তার দলের কিছু লোকজন এ হামলা চালায়। এসময় গোলাম আলীকে একটি ঘরে নিয়ে বেঁধে হাতুড়িপেটা করে তারা। সাথে লাঠিসোঁটা দিয়েও তাকে পিটিয়ে আহত করা হয়। এছাড়া পেঁয়াজের সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনও কেঁড়ে নেওয়া হয়। আহত গোলাম আলীর দেহের বিভিন্ন স্থানে ও পায়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়। সেই সঙ্গে লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়।
তবে এসব হাতুড়িপেটার সাথে তার কোনো নির্দেশনা কিংবা তিনি জড়িত নয় বলে জানিয়েছেন পাভেল রায়হান।
অভিযোগের ব্যাপারে পাভেল রায়হান গণমাধ্যমকে বলেন, এ ঘটনার সময় আমি ফরিদপুরে ছিলাম। আমি এর কিছুই জানিনা। পরে খবর পেয়ে গ্রামে এসে খুঁজে বের করার চেষ্টা করছি কারা এ হামলা চালিয়েছে। এছাড়া পেঁয়াজ ফেরত দেওয়ার জন্যও চেষ্টা করছি। এ ঘটনা গ্রামের জন্য লজ্জাজনক। আমার নিজেরও এ ঘটনা নিয়ে খুব খারাপ লাগছে। একজন নিরীহ ছেলেকে মারধোর, এটা সত্যিই দুঃখজনক। এর সঠিক বিচার দাবী করছি।
এ ব্যাপারে ওই এলাকার একটি দলের নেতৃত্বে থাকা সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, উপজেলার বালিয়া গ্রামের জাহিদ, আড়ুয়াকান্দি গ্রামের নুরু মাতুব্বর, গট্টির চয়ন, ভাবুকদিয়া গ্রামের পাভেল রায়হান নেতৃত্ব দিয়ে বেশ কিছুদিন ধরে তাদের লোকজন আমার লোকজনের উপর মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে। তারা লোকজনকে উস্কানি দিয়ে এলাকায় কাইজা ও সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে। তারা আমার এলাকায় কাইজা সৃষ্টি করে আমার নামে অপবাদ দিয়ে আমাকে মিথ্যা মামলার আসামি করছে। আমি চাই এলাকায় শান্তি, মারামারি নয়।
তিনি বলেন, কয়েকদিন আগে আমার দলের মজনু মাতুব্বরের ওপর প্রথমে হামলা চালানো হয়। তার পরেরদিন স্থানীয় মফি মাতুব্বর ও তার ছেলে আফতাপ মাতুব্বরের ওপরও একই কায়দায় হামলা চালায় তাদের লোকজন। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। তবুও আমার দলের সকল লোকজনকে কড়া নির্দেশ দিয়েছি মারামারি না করতে। মারামারি যে করবে তার সঙ্গে সে নেই বলে জানিয়ে দিয়েছি। এ সুযোগে প্রতিপক্ষ আমার লোকজনের উপর হামলা চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
তবে, এ ব্যাপারে ওয়াদুদ মাতুব্বরের প্রতিপক্ষ খন্দকার চয়ন ও নুরু মাতুব্বর সকল অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, আমরাও এলাকায় কাইজা চাইনা, শান্তি চাই। আমরা আমাদের লোকজনকে সকল প্রকার কাইজা, হামলা-মামলা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছি। উল্টো ওয়াদুদের লোকজনই আমাদের লোক জাহাঙ্গীর মাতুব্বরের উপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এএনএইচ/এএস/জুন ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








