লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরে বোমা ফাটিয়ে আর কে শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানদার ও তার ছেলেকে কুপিয়ে আহত করা হয়। এদিকে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের পিকআপটি পথচারীদের চাপা দিলে সফি উল্লাহ (৭০) নামে একজন নিহত হন।
বুধবার রাত সোয়া ৮টার দিকে শহরের কলেজরোড এলাকার চৌধুরী সুপার মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০-১৫টি ককটেল উদ্ধারসহ দুজনকে আটক করেছে পুলিশ
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে একটি পিকআপ ভ্যানে করে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ডাকাত এসে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। পরে দুর্বৃত্তরা আর কে শিল্পালয়ে ঢুকে স্বর্ণালংকার লুট করে পিকআপ ভ্যান যোগে পালিয়ে যায়। ঘটনার সময় দোকানমালিক অপু কর্মকার ও তার ছেলেকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এদের মধ্যে অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পিকআপ ভ্যানে করে পালানোর সময় শহরের ইটের পোল এলাকায় গিয়ে দুজন ব্যক্তিকে চাপা দেয় ডাকাতেরা। এতে সফি উল্লাহ (৭০) ও মো. ইসলাম (৫০) নামের ওই দুই পথচারী গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসক সফি উল্লাহকে মৃত ঘোষণা করেন। পিকআপ চাপায় আহত ইসমাইল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ব্যবসায়ী অপু পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। নিহত সফি উল্লাহ ও আহত ইসমাইল হোসেন পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুরের ইটেরপুল এলাকার পানাম বাড়ির বাসিন্দা।
এদিকে এ ঘটনায় জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা ও জুয়েলারি মালিক সমিতির সভাপতি হরিহর পাল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে জেলা জুয়েলার্স সমিতির সভাপতি হরিহর পাল বলেন, ‘অপুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেছে ডাকাতদল।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘ক্রেতা সেজে কয়েকজন স্বর্ণের দোকানে ঢোকে। আর চার–পাঁচজন বাইরে অবস্থান নেয়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। পরে স্বর্ণের দোকানে লুট করে পিকআপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে। পুলিশের ধাওয়ায় পালানোর সময় ইটের পোল এলাকায় তারা দুজন পথচারীকে চাপা দেয়। তাদের মধ্যে একজন মারা গেছেন।’
লক্ষ্মীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি তাজা ককটেল উদ্ধার করেছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে দুই ডাকাতসহ ব্যবহৃত পিকআপটি আটক করেছে।’
তিনি আরও বলেন, ‘আটক ডাকাতরা থানা হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।’
(এসএস/এএস/জুন ০৮, ২০২৩)
পাঠকের মতামত:
- রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
- ‘মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই’
- মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








