গৌরীপুরে পরীক্ষার ফি’র সাথে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের নিকট থেকে ফিসের সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। ক্ষুব্দ অভিভাবকরা জানান, শিক্ষার্থীদেরকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে এ টাকা আদায় করা হয়েছে। কাউকে কোনো ছাড় দেয় নাই।
৮ম শ্রেণির শিক্ষার্থী সানিমুল ইসলাম, ফাহিম ইসলাম সিয়াম, রেদোয়ান আহমেদ জনি ও মাসুদ মিয়া জানান, তাদের প্রত্যেককে উন্নয়ন ফিস ৫শ টাকা, সেশন চার্জ ৫শ টাকা, বেতন ৬শ টাকা, পরীক্ষার ফিস ৪শ টাকা ও আইসিটি বিভাগের চার্জ ৫শ টাকা মোট ২হাজার ৫শ টাকা করে দিতে হয়েছে। আরেক শিক্ষার্থী জানান, দু’চারজন এখন কিছু টাকা বাকী রেখে প্রবেশপত্র নিতে পারলেও এটা পরে দিয়ে দিতে হবে। এ বিদ্যালয়ে কাউকে মওকুফ করা হয় না।
৮ম শ্রেণির অভিভাবক জানান, আমি শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছি, তারপরও টাকা কমানো হয় নাই। শিক্ষার্থীদের নিকট থেকে আইসিটি খাতে ৫শ ও উন্নয়ন খাতে ৫শসহ প্রথম সাময়িক পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত ফিস গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন ৮ম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. ফারুক আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক জানান, সরকারি প্রজ্ঞাপনে ৩হাজার টাকা উন্নয়ন ফি নেয়ার বিধান আছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে আমরা বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৫শ টাকা ও আইসিটি খাতে ৫শ টাকা নিচ্ছি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানান, আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলে পরে জানাবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম জানান, আইসিটি খাতে অর্থ আদায়সহ যেকোনো অতিরিক্ত ফিস গ্রহণের অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এস/এসপি/জুন ০৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








