গোপালগঞ্জের ফুকরা মদন মোহন একাডেমী বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অনাস্থা
গোপালগঞ্জ প্রতিনিধি : ফুকরা মদন মোহন একাডেমী (এমএম একাডেমী) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। এক সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি ১৯০২ সালে প্রতিষ্ঠিত। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান দুই বাংলা তথা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে দ্যুতি ছড়িয়েছে সমানভাবে। অনেক কৃতি শিক্ষার্থী এখানে পাড়াশোনা করেছেন। তারা দেশ বরেণ্য হয়েছেন। ৭১ এর মহান মুক্তিযদ্ধে বিদ্যালয়টি ছিল মুক্তিযোদ্ধা ক্যাম্প। গত বছরের সেপ্টেম্বরে বরেণ্য এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হন ফুকরা গ্রামের যুবক নেয়ামুল হাচান।
সভাপতি নির্বাচিত হয়েই তিনি অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অযাচিতভাবে দুব্যবহার শুরু করেন। এতে অতিষ্ট হয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির ৭ সদস্য গত ২ মে সভাপতির বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব ঢাকা বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রেরণ করেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান গত ১৪ মে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন উপস্থাপন করার জন্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি চিঠি দেন। গত ৩১ মে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগমকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। তদন্ত কর্মকর্তা আগামীকাল রোববার (১১ জুন) তদন্ত কাজ সম্পন্ন করবেন বলে জানাগেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও অনাস্থা প্রস্তাবকারী হাচিবুর রহমান বলেন, বয়সে তরুণ নেয়ামুল হাচান বিদ্যালয়টির ঐহিত্যের ধারবাহিকতা ঠিক রেখে শিক্ষার গুনগতমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গত বছরের সেপ্টেম্বরে সভাপতি নির্বাচিত হন। তিনি সভপতি নির্বাচিত হয়ে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বাজনপ্রীতিতে জড়িয়ে পড়েন। দুর্নীতি করে গত কয়েক মাসে বিদ্যালয়ের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত সততা স্টোর তিনি দখলে নিয়ে তার লোকজন দিয়ে পরিচালনা করেছন। সভাপতি হিসেবে এককভাবে বিদ্যালয় বিরোধী সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেছেন। প্রতিবাদ করলেই তিনি দেখে নেওয়ার হুমকি দেন। এছাড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে তিনি সীমাহীন দুব্যবহার করে আসছেন। এতে শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই সভাপতির ওপর অতিষ্ঠ হয়ে ম্যানেজিং কমিটির ৭ সদস্য অনাস্থা দিয়েছি।
অভিযুক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নেয়ামুল হাচান বলেন, অনাস্তা প্রস্তাব ও তদন্তের বিষয়টি আমি জেনেছি। এই সংক্রান্ত কোন কাগজ আমি পাইনি। আমি তদন্ত টিমের সামনে হাজির হয়ে আমার বক্তব্য উপস্থাপন করব। তবে তিনি গণমাধ্যমের কাছে দুর্নীতি,অনিয়ম, স্বাজনপ্রীতি, দুব্যবহার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম বলেন, ফুকরা মদন মোহন একাডেমীর সভাপতির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির ৭ সদস্য লিখিত অনাস্থা দিয়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান এটি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে কাশিয়ানী উপজেলা নির্বার্হী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। আমি দু’ পক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়ে অবহিত করেছি। দু’ পক্ষই এ সংক্রান্ত চিঠি গ্রহন করেছে। বিষয়টি রবিবার (১১ জুন) তদন্ত করা হবে। তদন্ত শেষে বিধি মোতাবেক প্রতিবেদন দাখিল করব।
(এমএস/এএস/জুন ১০, ২০২৩)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








