নতুন অটো ভ্যান পেয়ে মুখে হাসি ফুটেছে প্রতিবন্ধী মোহাম্মদ শেখের
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ব্যাটারি চালিত নতুন ভ্যান পেয়ে উপজেলার সেই প্রতিবন্ধী মোহাম্মদ শেখের মুখে হাসি ফুটেছে।
আজ সোমবার সকালে সবার সহযোগিতায় কেনা একটি ব্যাটারি চালিত নতুন ভ্যান তাঁর হাতে তুলে দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল। ব্যাটারি চালিত অটো ভ্যানের মূল্য ৬১ হাজার টাকা।
বিভিন্ন গণমাধ্যমে "ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোহাম্মদ"- শিরোনামে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হলে সাড়া পড়ে। ৩২ বছর বয়সী মোহাম্মদ শেখ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শারীরিক প্রতিবন্দ্বী এই মানুষটির সংসার। ব্যাটারি চালিত ভ্যানগাড়ি চালিয়েই সংসার চালান তিনি। কিন্তু আয়ের একমাত্র উৎস ছিল ভ্যান সেটি হারিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। একটি নতুন ভ্যান পেয়ে উপার্জন ফিরে পাওয়ায় দারুণ খুশি তিনি তার পরিবারের লোকজন।
মোহাম্মদ শেখ মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা । সে ওই গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।
মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আনুষ্ঠানে ভ্যানটি মোহাম্মদ শেখের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, সাধারণ সম্পাদক মাহামুদুনবী, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, প্রেসক্লাবের সদস্য বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শেখের বাড়ির কয়েক শতক জমি ছাড়া আর কোনো জমি নেই। স্ত্রী শুকুরন অন্যের বাড়িতে কাজ করেন। প্রায় তিন বছর আগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ৩০ হাজার টাকা ঋণ করে ব্যাটারিচালিত একটি অটোভ্যান কেনেন। অটোভ্যান চালিয়ে দিনে গড়ে ২০০ থেকে ৩০০ টাকা উপার্জন হতো। এই টাকায় তাঁর সংসার চলত। একমাস আগে রাতে বাড়ির বারান্দায় ভ্যানটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন । সকালে ভ্যানটি নেই দেখতে পান। অনেক খোঁজাখুঁজির পরও ভ্যানটির সন্ধান মেলেনি। এতে তিনি পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েন।
২০০৭ সালে নারকেল গাছ থেকে পড়ে প্রতিবন্ধী হন। কিন্তু কেনোদিন কারও কাছে হাত পাতেননি। শত কষ্টে নিজের আয় নিজেই করেন। হুইল চেয়ারে চলাফেরা করলেও ব্যাটারি চালিত অটোভ্যান চালাতে পারেন। ভ্যানটি চুরি হওয়ায় চরম দুর্দশার মধ্যে পড়েন। নতুন অটোভ্যান কেনার মতো টাকাও নেই তার।
মোহাম্মদ শেখের মা আছিরন বলেন, ভ্যানটাই ছিল আমার ছেলের আয়ের সম্বল। ভ্যান নেই আয় নেই। সংসার চলত না। খেয়ে না খেয়ে দিন কাটছিল ভ্যান কেনার সামর্থ নেই তাঁর। নতুন একটি ভ্যান পাবেন কল্পনাও করতে পারেন নি। ভ্যানটি পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন।এখন তিনি আবার আয় করতে পারবেন। সংসারে সবার মুখে খাবার তুলে দিতে পারবেন। নতুন চকচকে ভ্যান পেয়ে দারুণ খুশি তিনি।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল বলেন, প্রতিবন্ধী মোহাম্মদ শেখ ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। সবার সহযোগিতা নিয়ে তাঁর হাতে নতুন একটি ব্যাটারি চালিত অটো ভ্যান তুলে দিতে পারায় সবার সাথে তিনিও আনন্দিত।
(বিএস/এসপি/জুন ১২, ২০২৩)
পাঠকের মতামত:
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
২০ সেপ্টেম্বর ২০২৬
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
-1.gif)








