E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

২০২৩ জুন ১৪ ১৮:২১:০০
শ্রীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের শ্রীনগর বাইপাসের জুশুরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর বাজার সংলগ্ন এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২২) ও বাবুর দিঘির পাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮) এর মোটর সাইকেলের সাথে অপর একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ্যাপাচি মোটরসাইকেলের আরোহীরা হলো উপজেলার কোলাপাড়া এলাকার ফুলকুচি গ্রামের রাতুল (২৫), ফারদিন (১৮) ও শ্যামসিদ্ধি এলাকার কয়কীর্ত্তন গ্রামের জয় (১৯)। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুই মোটরসাইকেলের আরোহী আহত পাঁচ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ইয়াসিনের মৃত্যু হয়। এ সময় সাইমনকে ঢাকা রেফার্ড করা হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হঠাৎ এই দুর্ঘটনায় তাজা দুটি প্রাণ ঝরেপরার খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইয়াসিনদের দোকানের কর্মচারী ছিল নিহত মো. সাইমন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, এ্যাপাচি মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গিয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছেল। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি।


(এএম/এসপি/জুন ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test