E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীপুরে মেহগনি বাগান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

২০২৩ জুন ১৬ ১৮:৫১:০৯
শ্রীপুরে মেহগনি বাগান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে আজ শুক্রবার সকালে সাধন কুমার সাহা (৩৪) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

জানা গেছে, মৃত সাধন কুমার সাহা শ্রীপুর উপজেলার নাকোল সাহাপাড়া গ্রামের অপূর্ব কুমার সাহার পুত্র। তিনি ওয়াপদা মোড় বাস স্ট্যান্ড বাজারে মনিষা কসমেটিক্স এর মালিক। তার মৃতদেহ ডাক্তারী পরীক্ষার জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ডাক্তারী রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য জানা যাবে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।

(বিএস/এসপি/জুন ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test