E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন 

২০২৩ জুন ২১ ১৭:০৯:২০
মহম্মদপুরে শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত সকল শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকার বৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মো. মশফেকুর রহমান, মো. শামসুল আলম, শিক্ষিকা আমিনা খানম প্রমূখ।

জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ প্রকল্পটি রাজস্ব খাতে হস্তান্তরের দাবীতে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন। মানববন্ধন এর আয়োজনে ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মহম্মদপুর উপজেলা শাখার সকল শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকার বৃন্দ। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মাগুরা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মউশিক কল্যাণ পরিষদ, স্বাক্ষরিত স্মারক লিপি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ- পরিচালকের দপ্তরে এ স্মারকলিপি পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/জুন ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test