E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

২০২৩ জুন ২২ ১৪:০১:১৬
সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে  হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার বেলা ১২ টায় শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ   সম্পন্ন হয়েছে। বাংলা নিউজ  টোয়েন্টিফোর. কম. মাগুরার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান,আবু বাসার আখন্দ, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, এ্যাড মোকলেছুর রহমান।

সমাবেশে বক্তারা, অবিলম্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

(বিএসআর/এএস/জুন ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test