শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় চলছে ড্রেজার বাণিজ্য
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় চলছে ড্রেজার বাণিজ্য। ভরাট হচ্ছে পদ্মা নদীর তীর ঘেঁষা বাঘড়া বেপারী বাড়ি সংলগ্ন চরের জমি। এরই মধ্যে বেপারী বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ একর জায়গা ভরাটের কর্মযজ্ঞ চলছে। এর আশপাশে প্রায় ৮/১০ জায়গা ভরাটের লক্ষ্যে পকেট করে রাখা হয়েছে। বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিলের নিয়ন্ত্রণে থাকা ড্রেজারটির কাজের দেখভালের দায়িত্বে রয়েছেন বাঘড়া এলাকার মাগডালের সুমন নামে এক ব্যক্তি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঘড়া ১নং ওয়ার্ডের বেপারী বাড়ি দক্ষিণ দিকে পদ্মার চর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি ভরাটের কাজ চলছে। চরের ওপর দিয়ে ১২ ইঞ্চির ড্রেজার পাইপের সংযোগের মাধ্যমে দূর থেকে ভরাটের বালু আনা হচ্ছে।
ভরাটের বিষয়ে জানতে চাইলে সুমন নামের ঐ ব্যক্তি বলেন, ড্রেজারটি বাঘড়া ইউপি চেয়ারম্যানের। বেপারী বাড়ির কামরুলের একটি জায়গা ভরাটের কাজ নিয়েছেন তারা। এ সময় দাড়িয়ে থাকা কামরুলের সঙ্গে ভরাটের ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলে ড্রেজারের দেখভালের দায়িত্বে থাকা সুমন সাংবাদিকদের সাথে কোন কথা বলতে নিষেধ করায় কামরুল চলে যায়। প্রভাবশালী চেয়ারম্যান ও তার লোকজনের ভয়ে ড্রেজারটির বিষয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
খোঁজ খবর নিয়ে জানা যায়, এক সময় পদ্মা নদী গর্ভে বিলীন হয় অঞ্চলটি। অনেক বছর পর চর জাগলে ভূমি সিন্ডিকেটের সদস্য যে যারমতো করে জমি দখল করে। এরই মধ্যে চরের এসব পয়স্তি ভূমি নিজেদের মালিকানা দাবি করে ভরাট করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ মো. মজিবরের কাছে জানতে চাইলে তিনি ড্রেজারটির বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে তিনি বলেন, ড্রেজারটির সঙ্গে অনেকেই জড়িত আছেন। আর জমি ভরাটের বিষয়টি দেখবেন স্থানীয় ভূমি অফিসের তহশিলদার। এটা দেখার দায়িত্ব আমার না।
বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভরাটের বিষয়ে আমি অবগত আছি। ড্রেজারটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার না, আবার ধরে নিতে পারেন আমারও।
বাঘড়া ইউনিয়ন ভূমির উপসহকারী কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা’র কাছে এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলে তিনি ফোন কেটে দেন। পরে তার মোবাইল নম্বরে এ বিষয়ে এক ক্ষুদেবার্তা প্রেরণ করা হলেও কোন সারা পাওয়া যায়নি।
(এএম/এসপি/জুন ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- লোহাগড়ার হালখাতা : আর্থ-সামাজিক লোকজ উৎসব
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- প্রাক্তন
- পাকাপাকি
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- ‘যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ বাস্তবায়ন করব’
- যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছে ‘দম’, কানাডাসহ চলবে ৫৮ হলে
- পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- ‘অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি’
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
- দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের কাঠামোগত রূপান্তর জরুরি
- আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
- হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
১৬ এপ্রিল ২০২৬
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
-1.gif)








