E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় দেশীয় মদসহ আটক ২

২০২৩ জুন ২৮ ১৬:০২:৩৪
মাগুরায় দেশীয় মদসহ আটক ২

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় ১০০ লিটার দেশীয় মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। 

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে মাগুরা হাজী রোড শিক্ষা অফিস সংলগ্ন আজিজ ডোর হাউজ সামনে থেকে একশত লিটার দেশীয় চোলাই মদসহ মোহাম্মদ নাজিম উদ্দিন (৬৫) ও কমল কুমার সাহা (৪৫) কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

নাজিম রাজবাড়ীর পংশা উপজেলার কেওয়া গ্রামের মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে। কমল ফরিদপুরের মধুখালী বাজারের মৃত দুলাল সাহার ছেলে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

(বিএস/এসপি/জুন ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test