রাজারহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের (অটো রিক্সা) মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকের ৬ জন যাত্রী গুরত্বর আহত হয়েছে। আহতদের রাজারহাট ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। পুলিশ ইজিবাইক ও ঘাতক পিক্যাপ ভ্যানটিকে রাজারহাট থানায় নিয়ে আসে। কিন্তু পিক্যাপ ভ্যানের চালক পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ জুলাই)রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায়।
এলাকাবাসী ও ফায়ারসার্ভিস জানান, উলিপুর-রাজারহাট সড়কের মিলের পাড় নাম এলাকায় মঙ্গলবার(৪জুলাই) সকাল পৌনে ৮টায় উলিপুরগামী একটি পিক্যাপভ্যান ও রাজারহাটগামী একটি ইজি বাইকের মুখোমূখী সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি ছিটকে দুমড়ে মুছড়ে সড়কের নিচে পড়ে যায়। ঘটনার পর পর কৌশলে পিক্যাপ ভ্যানের চালক পালিয়ে যায়। ঘাতক পিক্যাপ ভ্যান নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫০১৭। এতে ইজিবাইকে থাকা যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। সে উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে।
এসময় ইজিবাইকের অন্যান্য যাত্রী আমিনুল ইসলাম(৪৫) বাবা হাফিজুল ইসলাম তিস্তা লালমনিরহাট, সেলিনা বেগম(৩৫) বাবা ইউসুফ আলী ও সিনহা আক্তার(৮) উভয় নাজিমখান রাজারহাট, গোলজার হোসেন(৪০) বাবা ময়েজ উদ্দিন মাহিডাংরা উলিপুর, হাবিবুর রহমান(৪০) বাবা রফিকুল ইসলাম(৩২) কদমতলা উলিপুর , আমিনুল ইসলাম(৪২) বাবা মনসুর আলী খন্ডলিয়া উলিপুর গুরত্বর আহত হয়। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকবাসীর সহযোগীতায় লাশ উদ্ধার করে লাশসহ আহতদের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষনা করেন এবং অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করে দেয়া হয় বলে জানান রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আক্তারুজ্জামান। পরে রাজারহাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত সিরাজুল ইসলামের বাবা গাফ্ফার আলী রাজারহাট থানায় একটি মামলার দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানিয়েছেন।
(পিএস/এসপি/জুলাই ০৪, ২০২৩)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৫ জুন ২০২৬
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)







