জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
গৌরাঙ্গ দেবনাথ অপু, কুমিল্লা থেকে ফিরে : জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বর্ণাঢ্য এক আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়কে 'সভাপতি' ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক, সহযোগী অধ্যাপক বিজন কুমার চক্রবর্তীকে 'সাধারণ সম্পাদক' করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নাসেহুল আমীন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মিতা পাল, গৌতম দাস ও মোহাম্মদ কামরুজ্জামান , কোষাধ্যক্ষ বন্যা দে, সাংগঠনিক সম্পাদক আল্পনা দাস, সাহিত্য সম্পাদক রীপা দত্ত, সংস্কৃতি ও সঙ্গীত সম্পাদক রুমা নাথ, দপ্তর সম্পাদক পলিপ দাস ও প্রচার সম্পাদক পদে হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।
এছাড়া নতুন কমিটিতে সদস্য পদে নির্বাচিত হন ডা. মল্লিকা বিশ্বাস, ডা. এ বি এম খুরশীদ আলম, মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, বিমল আইচ, জয়ন্তী ভৌমিক, নাছিমা আক্তার রত্না, সেলিম শিকদার, তপন সাহা, সঙ্গীকা কর ও প্রশান্ত কর্মকার।
আয়োজকেরা জানান, এর আগে কুমিল্লা শহরের বাদুতলায় নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিকেলে সংগঠনের সভাপতি ডা. মল্লিকা বিশ্বাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল আইচ। এসময় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নাসেহুল আমীন ও সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আবুল ফারাহ পলাশ সহ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার গঠিত নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
পরে দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়। এ পর্বেও সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস। সংগঠনের বিদায়ী সেক্রেটারী বিমল আইচের সঞ্চালনায় এ পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ও লেখক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, নাসেহুল আমীন, আবুল ফারাহ পলাশ প্রমুখ।
সম্মেলনে সংগঠনের কুমিল্লা শাখার পক্ষ থেকে 'স্বর্ণশস্য' নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।
সম্মেলনের তৃতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্র থেকে আসা বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অসীম দত্ত, মহুয়া মঞ্জুরী সুনন্দাসহ স্থানীয় বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বর্ণাঢ্য ও নান্দনিক এ আয়োজনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে নবীনগরের কথার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
(জিডিএ/এএস/জুলাই ১৫, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘জুলাইযোদ্ধা শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে’
- ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে চায় বাংলাদেশ
- স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি
- এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী
- মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
- হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী নয়াপাড়ার পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা
- সাংবাদিক রিয়াজুল রিয়াজ ও পুলিশের চেষ্টায় মা-বাবার কোলে ফিরলো নিখোঁজ ফয়সাল
- গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে তীব্র ভাঙন: বিলীন ফসলি জমি, হুমকিতে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান
- বরখাস্ত আনসার সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
- উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষণা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
- সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
- বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- শ্যামনগরে জেলেদের চাউল বিতরণে অনিয়ম, ৮০ কেজির পরিবর্তে মিলছে ৩৫ কেজি
- গোপালগঞ্জে ৩ ছাত্রশিবির নেতার ওপর হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
- ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৬৫ বছরের আসামি গ্রেপ্তার
- পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
- ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে অগ্নিকাণ্ড
- গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
- সমালোচনা ও আত্মসমালোচনার সংকটে বাংলাদেশের রাজনীতি
- চুরির অভিযোগে তরুণকে আটক, মাথার চুল কেটে ‘শাস্তি’, ভিডিও ভাইরাল
- ভেনিসে আওয়ামী লীগের মুখোশ
- লাইজু তুই এমপি হয়েছিস!
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
-1.gif)








