গোপালগঞ্জে কৃষি জমিতে ফেলা হচ্ছে হোটেল বর্জ্য
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য ফসলি জমিতে ফেলার অভিযোগ উঠেছে। এতে জমির উর্বরতা নষ্টের আশংকা করছেন কৃষক। আর বর্জ্যরে পঁচা গন্ধে নাক চেপে পথচারীরা চলাচল করছেন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরোণ্যকান্দি গ্রামের ‘সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের’ বর্জ্য ফেলা হচ্ছে পাশ্ববর্তী পিংগলিয়া গ্রামের কৃষি জমিতে। এই বর্জ্য থেকেই পরিবেশে দূষন ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রতিকার চেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন পিংগলিয়া ভূক্তভোগী কৃষকরা।
স্মারকলিপিতে বলা হয়েছে , ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরোণ্যকান্দি গ্রামে অবস্থিত ‘সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট’। ঢাকা-খুলনা, যশোর-বোনাপোল চলাচলাকারী শত শত যারবাহন এখানে যাত্রা বিরতি করে। অভিজাত এই রেস্টুরেন্টে প্রতিদিন হাজার হাজার মানুষ দিন-রাত সমানে খাবার গ্রহন করেন। এখানে প্রতিদিন টনকে টন বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য ট্রাকে করে ১০ কিলোমিটার দূরে কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের ফসলি জমির পাশে ফেলা হচ্ছে। বৃষ্টিতে ক্ষতিকর বর্জ্য কৃষকদের জমিতে গিয়ে পড়ছে। এতে জমির ফসলের ক্ষতির আশংকা করছেন শতাধিক কৃষক।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের পিংগলিয়া ওড়ালসেতুর নিচে সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের চানাচুর, চিপস ও বিস্কুটের মোড়ক, পলিথিন, প্লাষ্টিকের বোতল, অপচনশীল জাতীয় দ্রব্য ও বর্জ্য ফেলা ফেলা হচ্ছে। বৃষ্টিতে রাস্তার পাশে ফেলা বর্জ্য আশপাশের জমিতে গিয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে খাবারের অবশিষ্টাংশ পচে গন্ধ ছড়াচ্ছে। বর্জ্যরে দুর্গন্ধে রাস্তা দিয়ে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের কৃষক ফিরোজ মোল্যা, বাচ্চু মোল্যা, মোরাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সাম্পান হোটেলের ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে আমাদের জমিতে চাষাবাদের অনুযযোগি হয়ে পড়বে বলে আশংকা করছি। পলিথিন ও প্লাস্টিকের কারণে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। ময়লা ফেলা বন্ধ করতে একাধিকবার বললেও তারা তা শুনছেন না। বর্জ্য ফেলা বন্ধ করে ফসলি জমির চাষাবাদ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
পিংগলিয়া গ্রামের বাসিন্দা মোর্শেদ আলী খান বলেন, বর্জের পচা গন্ধে আমাদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। এই বর্জ্য থেকেই পরিবেশে দূষন ছড়িয়ে পড়ছে। তাই যত্রতত্র এই বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। হোটেল কর্তৃপক্ষকে ডাম্পিং স্থাপন করে এ বর্জ্য ধবংস করতে হবে।
অভিযোগের বিষয়ে সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের ইনচার্জ জোহান আহমেদ বলেন, ‘আপনার (সাংবাদিকের) মাধ্যমে বিষয়টি যেহেতু জানলাম, ওখানে আর ময়লা ফেলবো না। বিষয়টি আমি দেখতেছি কি করা যায়।’
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, এ বর্জ্য স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা করে থাকে। যত্রতত্র এ বর্জ্য ফেলা যাবে না। এ বিষয়ে আমরা সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব। পরিবেশ দূষন রোধে তাদের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমরা অবহিত করব। সেভাবে না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
(এমএস/এএস/জুলাই ১৬, ২০২৩)
পাঠকের মতামত:
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








