কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে গেছে ৬৫০টি পুকুরের মাছ
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে উজানের ঢল আর ভারী বৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় ৬৫০ টি পুকুর ডুবে গেছে। ফলে পুকুরে থাকা প্রায় ১৩০ মেট্রিকটন পোনা মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন মৎস্য অফিস। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৬ শত মৎস্য চাষি।মাছ ভেসে যাওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছে মৎস্য চাষিরা। প্রস্তুতি নেয়ার আগেই অনেকের পুকুর ডুবে গেছে, কারো প্রস্তুতি থাকলেও পানির তোড়ে ভেঙে গেছে পুকুর পাড়, কেউবা জাল দিয়ে ঘিরেও আটকাতে পারে নি পুকুরের মাছ।
খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রামের রাজারহাটের,ঘড়িয়াল ডাঙা, জয়কুমর,নাগেশ্বরী উপজেলার বামনডাঙা, কালিগঞ্জ। ফুলবাড়ীর উপজেলার গোরকমন্ডপ। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি, যাত্রাপুর।উলিপুর উপজেলার বেগমগঞ্জ, থেতরাই। চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট।
রৌমারী উপজেলার সাহেব গঞ্জ ও রাজিবপুর সদর ইউনিয়নের প্রায় এক হাজার ৬শত মাছ চাষিদের পুকুর ডুবে মাছ ভেসে গেছে। পুকুরের মাছ ভেসে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।ধার দেনা করা মাছ চাষিরা ঋন পরিশোধ নিয়ে পড়েছেন দুঃশ্চিন্তায়।
কুড়িগ্রাম জেলা মৎস অফিস সুত্রে জানা যায়, চলতি বন্যায় জেলায় ৬ শত মৎস্য চাষির প্রায় ৬৫০ টি পুকুর ডুবে গেছে। ডুবে যাওয়া পুকুরগুলো থেকে প্রায় ১৩০ মেট্রিক টন পোনা মাছ ভেসে গেছে ক্ষতির পরিমান ২৬ লাখ টাকা বলে জানা গেছে।
নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়ন মৎস্য চাষি মোঃ জলিল মিয়া বলেন, এক রাতের বন্যায় আমার ৪ বিঘা পুকুরের ২৫ মণ রেনু ক্ষতি হয়েছে। এছাড়াও পেঁপে গাছ সহ অন্যান্য সবজি নষ্ট হওয়ায় প্রায় ৬-৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।
রাজারহাট উপজেলার জয়কুমর এলাকার মৎস্য চাষি মোঃ আসলাম হোসেন বলেন, মাছ চাষের আয় দিয়ে আমার সংসার চলে। এ বছর তিন বিঘা পুকুরে প্রায় ২০ মন মাছের পোনা ছেড়েছি। মাছের বাড়ন্ত ভালো ছিল। হঠাৎ পানি আসায় আমার পুকুরের একপাড় ডুবে গেছে। অনেক চেষ্টা করেছি, জাল দিয়ে পুকুর ঘিরে রেখেও মাছ আটকাতে পারি নাই। ধার দেনা করে পুকুরে মাছ ছেড়েছি। বানের পানিতে ভেসে গেল। ঋন নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মোঃ জয়নাল মিয়া বলেন,আমি রাস্তার পাশে ২ বিঘা জমিতে মাছ চাষ করেছি। পানি বাড়ার খবরে পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে রেখেছি। রাতে পানির চাপে রাস্তা উপচে পুকুর পাড় ভেঙেছে। এতে পুকুরে থাকা সব মাছ ভেসে গেছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, গতকালের তথ্যঅনুযায়ী, চলতি বন্যায় জেলায় যৌথ ও ব্যাক্তিগত উদ্যোগে করা ৬ শত মাছ চাষিদের প্রায় ৬৫০টি পুকুর ডুবে ১৩০ মেট্রিক টন পোনা মাছ ভেসে গেছে।ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৬ লাখ টাকা।
তিনি আরো বলেন, আমরা প্রতি দিনই মাছ চাষিদের পরামর্শ, সহযোগিতা ও খোঁজ খবর নিচ্ছি। উপজেলাগুলোতে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।
(পিএস/এসপি/জুলাই ১৮, ২০২৩)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৫ জুন ২০২৬
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)







