E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ২০টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

২০২৩ জুলাই ১৮ ১৮:২০:১০
গোপালগঞ্জে ২০টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন ২০টি যুব সংগঠনের মাঝে যুব কল্যান তহবিলের ৮ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম যুব সংগঠকদের হাতে এসব চেক তুলে দেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সায়াদ উদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে জেলার তালিকাভুক্ত ২০টি যুব সংগঠনের মাঝে মোট ৮ লাখ ১০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

(টিবি/এসপি/জুলাই ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test