গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়ম
দুই পদেই প্রধান শিক্ষকের আত্মীয়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক প্রদীপ কুমার মন্ডলের বিরুদ্ধে। দুই পদেই তার নিকট আত্মীয়রা নিয়োগ পাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এছাড়া ওই দুটি সহ ৫ টি পদে নিয়োগে ৩২ লাখ টাকা ঘুষ লেনদেন করা হয়েছে বলেও অভিযোগ চাকরিপ্রার্থী ও স্থানীয়দের। তবে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক বিশ্বাস গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়ায় কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না। বর্তমানে প্রধান শিক্ষক তাদের বিল করানোর জন্য ব্যস্ত হয়ে পরেছেন।
একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগ, গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মন্ডলের কথায় সাজানো পরীক্ষা গ্রহন করেন শিক্ষা অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি গিমাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবতাবুর রহমান হেলালী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান। সহকারী প্রধান শিক্ষক ব্যাতীত পাঁচটি পদে মোট ৩২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক প্রদীপ মন্ডল। ক্ষমতার অপব্যবহার ও ম্যানেজিং কমিটির সভাপতিকে ম্যানেজ করে কম্পিউটার ল্যাব অপারেটর পদে শ্যালক স্বর্নেন্দু রায় ও অফিস সহায়ক পদে চাচাত ভাই বিশ্বজিৎ মন্ডলকে নিয়োগ দিয়েছেন। এছাড়া বাকি ৩ পদেও মোটা টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়েছেন।
বিদ্যালয় সুত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের ৬ টি পদে দরখাস্ত আহ্বান করা হয়। এতে ৬ টি পদে মোট ৪৬ জন প্রার্থী আবেদন করে। গত ১৫ জুন সকালে সহকারী প্রধান শিক্ষক পদে ৫ জন, কম্পিউটার ল্যাব অপারেটর ৮ জন, অফিস সহায়ক ১৪ জন, নিরাপত্তা কর্মী ৭ জন, পরিচ্ছন্নতাকর্মী ৭ জন ও আয়া পদে ৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ওই দিন বিকালেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষে ৬ টি পদে ৬ জনকে নিয়োগ দেয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে পরিছন্নতাকর্মী পদের এক চাকরিপ্রার্থী বলেন, ডিজির প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতিকে ম্যানেজ করে নিজের শ্যালক ও কাকাতো ভাইকে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়া বাকি ৩ পদে যারা চাকরি পেয়েছেন তারা এলাকায় বলে চাকরি কি এমনি এমনি পেয়েছি, লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছি । আমরা চাই নিয়োগ বাতিল করে পুনরায় সচ্ছভাবে নিয়োগ দেওয়া হোক।
অফিস সহায়ক পদে অন্য আরেক চাকরিপ্রার্থী বলেন, নিয়োগের বেশ কিছুদিন পরে প্রধান শিক্ষকের দুই আত্মীয় নিয়োগ পেয়েছে এমন ঘটনা জানাজানি হয়। তখন কয়েকজন স্থানীয়রা তাকে নিয়োগের ব্যাপারে জিজ্ঞাসা করলে রাতের আঁধারে তাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে। বিভিন্ন পদে কয়েকজন চাকরিপ্রার্থী নিয়োগের অনিয়ম নিয়ে কথা বললে প্রভাবশালীদের দিয়ে তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাই কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ম্যানজিং কমিটির সদস্য বলেন, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক বিশ্বাস গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়ায় বর্তমান কমিটির কেউ কথা বলতে সাহস পায়না। বর্তমান ম্যানেজিং কমিটির এক সদস্য নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে ৫০ হাজার টাকা দিয়ে তার মুখ বন্ধ করা হয়েছে। সঠিকভাবে তদন্ত করলে থলের বিড়াল বের হয়ে আসবে।
যদিও নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক বিশ্বাস। তার দাবি নিয়োগ সচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। এখানে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। প্রধান শিক্ষক অর্থনৈতিক লেনদেন করেছে কি না জানিনা।
দুই আত্মীয়র নিয়োগের বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক প্রদীপ মন্ডল বলেন, তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন। তাদের কোন সহযোগিতা করা হয়নি। এছাড়া নিয়োগ বানিজ্যের বিষয়টিও অস্বীকার করে বলেন, নিয়োগ নিয়ে কারো কাছ থেকে এক কাপ চাও খাননি।
এদিকে নিয়োগের বিষয়ে জানতে ডিজির প্রতিনিধি আবতাবুর রহমান হেলালীর মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নিয়ম মেনেই নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষকের দুই আত্মীয় নিয়োগ পেয়েছেন এটা পরে শুনেছি। পরীক্ষায় যারা ভালো করেছে তাদের নিয়োগদেয়া হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন বলেন, এমপিও ভুক্ত বিদ্যালয়ে আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। এ ব্যাপারে সম্পূর্ন দায়ভার ম্যানেজিং কমিটি, ডিজির প্রতিনিধি ও প্রধান শিক্ষকের।
(টিবি/এসপি/জুলাই ১৮, ২০২৩)
পাঠকের মতামত:
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








