লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
শিমুুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর ও কৃষকদল নেতা সজিব হোসেন নিহতের ঘটনায় চারটি মামলা হয়েছে। বুধবার রাতে সদর মডেল থানায় এ মামলাগুলো দায়ের করা হয়।
এতে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৩ হাজার ৫৫৫জনকে আসামি করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পুলিশ বাদী হয়ে দায়ের করা দুই মামলায় এ্যানিকে প্রধান আসামী করে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ হাজার ৫০০ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে বিশৃঙখলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে কৃষক দলের কর্মী সজীব হোসেন হত্যার ঘটনায় তাঁর ভাই সুজন হোসেন অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন। অন্য মামলার বাদী নুরুল আমিন। তাঁর বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন তিনি।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা পথযাত্রার নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করেছে। পুলিশের ওপরে হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৪টি মামলা হয়েছে। এর মধ্যে ২মামলায় বাদী পুলিশ। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসুচি ঘিরে গত মঙ্গলবার পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে মো. সজীব হোসেন (৩০) নামের কৃষক দলের এক কর্মী নিহত হন। এতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানাসহ উভয় পক্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের গোডাউন রোড এলাকায় বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরীর বাসভবন থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রাটি রামগতি সড়কের আধুনিক হাসপাতালের কাছে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় জেলা শহরের ঝুমুর সিনেমা হল এলাকা, রামগতি সড়কের আধুনিক হাসপাতাল, মটকা মসজিদ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযুক্ত আসামী বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপির শান্তিপুর্ণ পদযাত্রায় আওয়ামী লীগ ও পুলিশ হামলা করে শতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। এখন উল্টো হয়রানি করার জন্য দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। ঘটনার সুষ্ঠূ তদন্তের দাবি জানান তিনি।
এদিকে কৃষক দলের নেতা সজিব হোসেন হত্যাকাণ্ড অরাজনৈতিক বলে দাবি করেছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেন তিনি জানান, লাশ উদ্ধার হওয়া জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সজিব আহত অবস্থায় ফিরোজা টাওয়ার নামের একটি বাসায় ঢোকেন। মৃত্যুর আগে সেখানকার এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা হয়। সজিব ওই ব্যক্তিকে বলেছেন, তিনি বিএনপির কর্মসুচিতে আসেননি। চার-পাঁচজন লোক তাঁকে কুপিয়েছে। তাঁর কাছে তাঁরা টাকা পান। এরপর সজিব আর কোনো কথা বলতে পারেন নি।
(এসএস/এএস/জুলাই ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
- ‘মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে’
- ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’
- মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
- ‘চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম’
- ‘এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য’
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের
- আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
- সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
- মুক্তিবাহিনী পাকসেনাদের ফেনী অবস্থানের ওপর মর্টার আক্রমণ চালায়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি
- শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে
- মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ১৫ দিনের আল্টিমেটাম
- চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭টি ল্যাপটপ চুরি
- বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
- মাগুরায় ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা তারিকুল ইসলাম
- সোনাতলায় ফাঁকা বাসায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিক পলাতক
- শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তচিন্তার শিক্ষাঙ্গন
- নাটোরে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- একদিকে পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে মশার আতুড় ঘর!
- মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
- ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আহত ২
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








