গিলে খাচ্ছে প্রভাবশালী দখলদার
অস্তিত্বহীন ৫০ ফুট প্রস্তের ‘বাদামতল খাল’
জে, জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীসংলগ্ন চরপাথরঘাটার বাদামতল শাখা খালটি গিলে খাচ্ছে একাধিক প্রভাবশালী দখলদার। এসব অবৈধ দখলদার খালের জমি দখল করে ঘরবাড়ি, রাস্তা ও বাথরুম নির্মাণ করেছেন। জানা যায়, দীর্ঘদিন দখলদারদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা না নেওয়ায় অবৈধ দখলে খালটি সংকীর্ণ হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে চরপাথরঘাটা এলাকায় বেড়েছে জলাবদ্ধতা।
কাগজে-কলমে চরপাথরঘাটায় বাদামতল খাল রয়েছে। তবে ক্রমাগত দখল-দূষণে এখন খালটি অস্তিত্ব পাওয়া যায় না। অবস্থা এমন যে কেউ বলে না দিলে বোঝার উপায় নেই সেখানে কখনো খাল ছিল। এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সংস্কার না করার কারণে বিলীন হতে বসেছে খালটি। উদ্ধার করে সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড কিংবা উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, একাধিকবার স্থানীয় চেয়ারম্যান খালের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও অবৈধ দখলদারেরা কানে নিচ্ছেন না। কারণ এ পর্যন্ত তাদের উচ্ছেদে কোনো অভিযান না হওয়ায় চেয়ারম্যানের কথাও গুরুত্ব পাচ্ছে না। যদিও সম্প্রতি প্রশাসনের নির্দেশে জলাবদ্ধতার কারণ ও দখলদারদের চিহ্নিত করে তালিকা করেছেন ভূমি কর্মকর্তারা।
প্রশাসন সূত্র জানায়, খালটি খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে জলবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। এজন্য অবৈধ দখলদারদের চূড়ান্ত তালিকা তৈরি এবং জমি জরিপ কার্যক্রম শুরু হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের কন্টিনেন্টাল গ্রুপের জেটি থেকে বাদামতল খালটি শেষ হয়েছে সৈন্যেরটেক পুলের উপর। জোয়ারে নয়াহাট সেতুর মুখ ও বাদামতল খাল দিয়ে পানি প্রবেশ করতো। এখন আর এ খাল দিয়ে পানি প্রবেশের সুযোগ নেই। দখল-দূষণে পুরো খাল ভরাট হয়ে গেছে।
ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, চরপাথরঘাটার ১ নম্বর সিটে সরকারি খাস খতিয়ানভূক্ত এই খালে ২৮৫ দাগে জমি রয়েছে প্রায় ৮৭ শতক। কিন্তু খালটির পুরানো ঐতিহ্য হারিয়ে গেছে দখলদারিত্বের কারণে। আগে খালটির প্রশস্ততা ছিল ৪০ থেকে ৫০ ফুট। কোনো কোনো জায়গায় ৩০ ফুট। এখন তা দিনে দিনে দখলে সংকুচিত হয়েছে।
এদিকে দখলদারদের একটি খসড়া তালিকা করা হয়েছে। তাতে দেখা গেছে খালটির দুপাশের দখলদারের সংখ্যা ১২ জন। এদের মধ্যে খালসংলগ্ন যাদের বাড়িঘর রয়েছে তারাই বেশির ভাগ দখল করেছেন। চরপাথরঘাটার খোরশেদ আলম জানান, যারা বাদামতল খালটি দখল করেছেন তাঁরা সবাই এলাকার পরিচিত। এরপরও এলাকার স্বার্থে বলতে হয় খালটি পুরোপুরি দখল-দূষণে অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে বাঁচানো।
এ ব্যাপারে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এম আলীউর রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি দখল ও দূষিত নদী হচ্ছে কর্ণফুলী। নদীর দুপাড়ে থাকা খালগুলোও অবৈধ দখলমুক্ত করা জরুরি হয়ে পড়েছে।
যোগযোগ করা হলে চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা উজ্জ্বল কান্তি দাশ বলেন, ‘উপজেলা ভূমি অফিস থেকে খালটির বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। খালটির বর্তমান পরিস্থিতি ও দখলদার বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে।’
একই প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং খাল খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে শিগগরই আইনি ব্যবস্থা নেওয়া হবে। চরপাথরঘাটার সব খালের অবস্থা পরিদর্শন করা হচ্ছে।’
(জেজে/এসপি/জুলাই ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
৩০ এপ্রিল ২০২৬
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








