র্যাব সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছে : মহাপরিচালক
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাব ফোর্সেস জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রেখে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সারাদেশে র্যাবের কার্যক্রম পরিচালনা করতে পনেরটি ব্যাটালিয়ন রয়েছে। যা প্রতিনিয়ত সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র্যাব ৬ এর ক্যাম্প উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় র্যাব প্রধান আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র্যাব বদ্ধ পরিকর। গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে র্যাব। এছাড়াও বিভিন্ন সময়ে ডাকাত ও দস্যুরা খুন ধর্ষণ মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িত গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, গোপালগঞ্জে র্যাব ক্যাম্প ছিল না, যার কারনে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ক্রমাগত সমস্যায় পড়তে হতো র্যাব ৬ কে। এলিট ফোর্স র্যাব সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র্যাব ক্যাম্প মাদক, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো.কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, ওসি মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিকেলে র্যাব প্রধান তার নিজ গ্রামে উপজেলার বরাশুর রেলওয়ে একতা কিন্ডার গার্টেন স্কুল মাঠে র্যাব আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে অংশ নেন তিনি।
(টিবি/এসপি/জুলাই ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








