E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীপুরে গড়াই নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

২০২৩ জুলাই ২১ ১৫:২৮:১৪
শ্রীপুরে গড়াই নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে গড়াই নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। ওই শিশুর নাম আব্দুল্লাহ (৩)। সে উপজেলার দারিয়াপুর গ্রামের নতুন পাড়ার নাজমুল বিশ্বাসের ছেলে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে গড়াই নদীর পাড়ে খেলা করতে গিয়ে হঠাৎ অসাবধানবশত শিশুটি নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা গভীর স্রোত থাকা গড়াই নদী নেমে অনেক খোঁজাখুজি করে। এ ঘটনার পর খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অনেক তল্লাশি করে শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। অনেক চেষ্টার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার বাগবাড়িয়া এলাকা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন।

এ ব্যাপারে মাগুরার শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

(বিএস/এসপি/জুলাই ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test