কলাপাড়ায় হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী ভৌমিক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তৃপ্তি রানী ভৌমিক লিখিত বক্তব্যে বলেন, আমার বড় চাচা প্রফুল্ল মন ভৌমিক একজন শহীদ মুক্তিযোদ্ধা। আমার বাবা প্রশান্ত মন ভৌমিক ১৯৭৫ সাল পরবর্তী সময়ে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। নীলগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিভি মাধ্যমিক বিদ্যালয়টি আমার বড় চাচা’র নামে প্রতিষ্ঠিত। ওই বিদ্যালয়টির জমি দাতাও আমাদের পরিবার। শুধু তাই নয় নীলগঞ্জ ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন পরিষদসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় আমাদের পরিবারের অবদান রয়েছে। এসকল প্রতিষ্ঠানগুলোর জমিও আমাদের পরিবার থেকে দানকৃত।
তিঁনি বলেন মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি । এ বিদ্যালয়ে আমি ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। শিক্ষক হিসেবে আমি ৩৩ বছর পার করেছি। এ দীর্ঘ সময়ে আমি সুনামের সাথেই চাকুরি করেছি। আমার কর্মকালীন সময়ে ২০১১ সালে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পটুয়াখালী জেলায় ‘শ্রেষ্ঠ বিদ্যাপিঠ’ নির্বাচিত হয়েছে। ২০১৬ সালে আমি উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হই। ২০১৯ সালে এ বিদ্যালয়টি গুণগত শিক্ষা, পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা বৃদ্ধি, শতভাগ ভর্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সার্বিক দিক বিবেচনায় বরিশাল বিভাগের মধ্যে ‘শ্রেষ্ঠ বিদ্যালয়’ নির্বাচিত হয়। এমনকি আমার সুনাম ও দক্ষতার জন্য উপজেলা শিক্ষা কমিটিতেও আমাকে ‘সদস্য’ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
শিক্ষা ব্যবস্থার উন্নতি, তৃণমূল পর্যায়ে গুণগত প্রাথমিক শিক্ষার বিস্তার, বিদ্যালয়ে গুণগতমানের শিক্ষা প্রদান করেও আমার বিরুদ্ধে একটি মহল বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছে। ওই মহলটি আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করে কয়েকটি অনলাইন পোর্টালসহ পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এই ঘটনার জন্য তিনি মহিপুর এলাকার বাসিন্দা আবদুল ওহাব হাওলাদার, মো. মঞ্জুরুল আহসানসহ একটি মহলকে দায়ী করেন।
তিঁনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ আনার উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে আমাকে এবং আমার সহকারী শিক্ষক মো. রুহুল আমীনকে সরিয়ে দিয়ে সেখানে প্রধান শিক্ষকসহ একজন সহকারী শিক্ষককে বসানোই হলো ওই মহলটির একমাত্র উদ্দেশ্য।
তৃপ্তি রানী ভৌমিক বলেম, কষ্টটা হলো একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও আজ আমি প্রধান শিক্ষক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছিনা। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। আমাকে হেনস্তাসহ মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে প্রতিনিয়ত। একজন সংখ্যালঘু হওয়ার কারণে তাঁরা আমার বিরুদ্ধে তৎপর হয়েছে। আমি এর প্রতিকার ও বিচার চাই। বিদ্যালয়ে শিক্ষাদান কার্যক্রম যাতে নির্বিঘ্নে করতে পারেন তার নিশ্চয়তা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগকারী আবদুল ওহাব হাওলাদার বলেন, আমার মেয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ওই স্কুলের শিক্ষক মো. রুহুল আমীন তার কাছে যারা প্রাইভেট পড়েছে তাঁদেরকে সে আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করে ফলাফলেও বিশেষ সুবিধা দেয়। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টি না দেখে ওই শিক্ষককে এসকল কাজে সহযোগিতা করেন। ভবিষ্যৎ অন্য কোন শিক্ষার্থীর সাথে এমন না হয় তার প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে । আমিও চাই সত্যটা বের হোক। তখন সব কিছু স্পষ্ট হলে অনিয়মকারীর বিরেুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
(এমকেআর/এসপি/জুলাই ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২২ নভেম্বর ২০২৬
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
-1.gif)








