E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২ 

২০২৩ জুলাই ২২ ১৭:৫৮:৩৪
মহম্মদপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২ 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়েছে। 

জানা গেছে, শুক্রবার দিন গত গভীর রাতে মহম্মদপুর থানার এস আই জান্নাতুল ফেরদৌস বাদশা, এএস আই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামস্থ উজ্জল- এর মুদি দোকানের সামনে মো. শফিকুল ইসলাম (৩৫) পিতা মৃত আবু মোল্লা ও মো. তারেক শেখ (২০) পিতা মো. চান মিয়া, নামের দুজন মাদক কারবারীকে অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। আটক উভয়- আসামিদের বাড়ী নড়াইলের- লোহাগড়া উপজেলার লাহুড়িয়া প্রসন্ন পাড়ায়।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উল ইসলাম বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(বিএস/এসপি/জুলাই ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test