E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় সাহিত্য মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

২০২৩ জুলাই ২৩ ১৫:৩৭:৫০
টুঙ্গিপাড়ায় সাহিত্য মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২ দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় ৩০ টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রস্তুতি সভায় ত্রিবেনী গণসংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ রাখাল কিশোর ঠাকুর, কবি সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, চন্দ্রিমা শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক দুলাল দাস, গোপালগঞ্জ ডিবেটিং ক্লাবের মঈন আহমেদ, প্রবন্ধকার অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আহবায় নাসিমা খান, সদস্য সচিব মো. মাসুদ রানা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, আগামী ২৭ ও ২৮ জুলাই টুঙ্গিপাড়া উপজেলার সরকারি জিটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এ ব্যাপারে সংগঠনগুলোর সাথে আমরা প্রস্তুতি সভা করেছি। সংগঠনগুলোর পক্ষ থেকে সংগীত, নিত্য , আবৃত্তি, নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনের বিষয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে ধারণা গুলো গ্রহণ করা হয়েছে। মেলা উপলক্ষে সেখানে কবি-সাহিত্যিকদের আড্ডা, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলার আয়োজন করা হয়েছে। এই মেলা সফল করতে বিভিন্ন পর্যায়ে এর আগেও প্রস্তুতি সভা করা হয়েছে।

(এমএস/এএস/জুলাই ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test