ভুল পরিমাপে অন্যের জমিতে সিডিএ’র দেয়াল নির্মাণ
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যক্তি মালিকানাধীন জমিতে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) বিরুদ্ধে। এস্টেট শাখার ভুল পরিমাপে এমনটি হয়েছে বলে দাবি তোলা হয়েছে। এতে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন ভূক্তভোগি পরিবার ও এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ব্রিজঘাট এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়, কিছুদিন আগে সিডিএ’র চরপাথরঘাটার ব্রিজঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালান। এতে তড়িগড়ি করে পরিমাপ করে সিডিএ’র জমিতে দেয়াল নির্মাণ করতে গিয়ে এমন পরিস্থিতি হয়।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ২৩ জুলাই (রবিবার) চট্টগ্রাম উন্নয় কতৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন চরপাথরঘাটা ইউনিয়নের ফজল আহমদের ছেলে নাছির আহমদ। পাশাপাশি তিনি বিষয়টি অবগত করে অনুলিপি দিয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাছে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী জানিয়েছেন, তাড়া-হুড়া করে ভূল পরিমাপের কারণে সিডিএ’র নিজম্ব জমির সীমানা বরাবর বাউন্ডারি ওয়াল নির্মাণ না করে অভিযোগকারীর জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন।
এতে বিএফডিসি জমির ৬১ দাগের উত্তর সীমানায় প্রায় ১৫ ফুট এবং নিজস্ব খতিয়ান ভূক্ত বিএস ৬০ দাগের দক্ষিণ সীমানায় প্রায় ৪০ ফুট ভিতরে সিডিএ ওয়াল নির্মাণ করেছেন। যাহা অনভিপ্রেত। এতে করে ভুক্তভোগির ১৫টি দোকানঘর, চলাচলের রাস্তা ও পার্কিং এর জায়গা বেদখল হয়েছে। তিনি ডিজিটাল সার্ভেয়ার দ্বারা নিখুঁত ভাবে পরিমাণ করে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান।
এতে আরও উল্লেখ করেছেন, সিডিএ বি.এস. ৬১ দাগে ১.৮১ একর জমি অনাপত্তি ছাড়পত্র প্রধান করেন। বিএফডিসি এর নামে বিএস-৬১ দাগের খতিয়ান চুড়ান্ত লিপিবন্ধ রয়েছে। উক্ত জমি রেজিষ্ট্রি কবলা মূলে বিএফডিসি হতে ভুক্তভোগির পিতা ৯৯ বছরের জন্য লিজ নিয়েছেন। সিডিএ পরিমাপে উত্তর পার্শ্বে বিএস মতে মাপ দেওয়া হলেও দক্ষিণ পার্শ্বে অধিক গ্রহণ ও ভূল পরিমাপে তাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। কেননা, বিএস খতিয়ান ভূক্ত ৬০ দাগের জায়গা ৩৭৪০ বর্গফুট তথা ৮.৬৫৭ শতক জায়গা বাউন্ডারির ভিতরে চলে যায়। ফলে, পুনরায় সিডিএ সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সঠিক সীমানা প্রাচীর নির্মাণের আবেদন জানিয়েছেন নাছির আহমদ।
তিনি আরও বলেন, ‘সিডিএ এমন ভাবে দেয়াল নির্মাণ করেছেন। যার ফলে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গেছে। সাধারণ লোকজন আমাদের মার্কেটে আসতে পারছেন না। বাড়ির প্রধান গেইট ও মসজিদের দেয়াল ঘেষে উঁচু দেয়াল নির্মাণ করে ফেলেছেন। যা পুনরায় পরিমাপ করা জরুরী হয়ে পড়েছে।’
চরপাথরঘাটার স্থানীয় লোকজন জানিয়েছেন, মানুষের চলাচলের রাস্তার জায়গা কারো মালিকানাধীন হলেও কেউ বন্ধ করতে পারে না। এটি আইনসিদ্ধ নয়। বিষয়টি সকলের মানা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এর সচিব মিনহাজুর রহমান এর মুঠোফোনে কয়েকবার ফোন করেও মন্তব্য জানা যায়নি। তবে সিডিএ এস্টেট শাখার অফিসার মো. আলমগীর খান বিষয়টি অবগত বলে জানা যায়।
তবে সিডিএ নির্বাহী প্রকৌশলী (নির্মাণ বিভাগ-১) কাজী কাদের নেওয়াজ বলেন, ‘চরপাথরঘাটা এলাকায় সিডিএ উচ্ছেদ অভিযান চালিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এতে সীমানা নির্ধারণ করার বিষয় নিয়ে চেয়ারম্যানের কাছে কেউ লিখিত অভিযোগ করলেও আমাদের কাছে এখনো আসেনি। আসলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’
(জেজে/এসপি/জুলাই ২৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







