অধ্যাপক তাহের হত্যা
দুই আসামির ফাঁসি কার্যকর হতে পারে আজ রাতেই
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামি সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি আজ রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হতে পারে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাজশাহী জেলা কারাগারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, দুদিন ধরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি রাজশাহী কারা কর্তৃপক্ষ।
এদিকে অধ্যাপক তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের পরিবারকে সাক্ষাতের জন্য ডেকেছে কারা কর্তৃপক্ষ। তবে মহিউদ্দিনের পরিবারের কেউ দেখা করতে আসেননি। তবে দুপুর ১টার দিকে জাহাঙ্গীর আলমের পরিবারের ৩৫ জন সদস্য কারাগারে প্রবেশ করেছেন। বিকেল ৩টা পর্যন্ত তারা কারাগারের ভেতরেই ছিলেন।
জাহাঙ্গীর আলমের ছোট ভাই মিজানুর রহমান বলেন, ‘আমার বাবা আজিম উদ্দিনসহ ৩৫ জন শেষ দেখা করতে এসেছি। কারা কর্তৃপক্ষ আমাদের দেখা করার সুযোগ দিয়েছে। রবিবার কারা কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়েছিল। আজ আমরা দেখা করতে এসেছি।’
অধ্যাপক তাহের হত্যা মামলায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। তবে তা নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ২ মার্চ দুই আসামির ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। পরে দণ্ডিত এ দুজনের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে হাইকোর্টে গত ৭ মে ফের রিট আবেদন করেন তাদের স্বজনরা। সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি মো. জাফর আহমেদ ও মো. বশির উল্ল্যার হাইকোর্ট বেঞ্চ।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জের ধরে নৃশংস হত্যার শিকার হন তিনি। ৩ ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলায় ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ড. তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আবদুস সালাম।
খালাস পাওয়া চার্জশিটভুক্ত দুই আসামি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমুদ্দিন মুন্সী।
২০০৮ সালে বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা আপিল করেন। শুনানি শেষে ২০১৩ সালের ২১ এপ্রিল অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসির দণ্ডাদেশ বহাল এবং অন্য দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট।
ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা দুই আসামি হলেন অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলম। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই আসামি হলেন নাজমুল আলম ও আবদুস সালাম।
পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘আসামিদের স্বীকারোক্তি পর্যালোচনা করলে দেখা যায় যে, হত্যার এই ষড়যন্ত্রে মিয়া মোহাম্মদ মহিউদ্দিনই মুখ্য এবং সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আমাদের এটা বলতে দ্বিধা নেই যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন শুধু প্রফেসর হিসেবে পদোন্নতি পেতেই ড. তাহেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দেন। তার ধারণা ছিল, ড. তাহের বেঁচে থাকলে অধ্যাপক হিসেবে তার পদোন্নতি পাওয়া সম্ভব না। আমাদের এও বলতে দ্বিধা নেই যে, আপিলকারী জাহাঙ্গীর আলম এবং আবেদনকারী আবদুস সালাম ও নাজমুল আর্থিক সুবিধাসহ অন্যান্য সুবিধা পাওয়ার জন্য অধ্যাপক তাহের আহমেদকে হত্যার জন্য ড. মহিউদ্দিনের প্রস্তাব গ্রহণ করেছিলেন।’
(ওএস/এসপি/জুলাই ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








