জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : দেশব্যাপী প্রতিভা অন্বেষণে গোপালগঞ্জে জাতীয় সংস্কৃতি প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ৬৩ জন। এদের হাতেই আজ মঙ্গলবার জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।
এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারী ১৯ জন জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
ওই কর্মকর্তা আরো জানান, আগামী ৩০ জুলাই ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে গোপালগঞ্জের সক্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জুবায়ের আহমেদ, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, ত্রিবেণী গণসংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ রাখালকিশোর ঠাকুর, উদীচি গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
গোপালগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা এ মতবিনিময় সভায় সংস্কৃতির সংকট, সম্ভাবনা সহ বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সংস্কৃতিক কর্মীদের কথাগুলো ধৈর্যের সাথে শোনেন। মত বিনিময় সভায় তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর মধ্য দিয়ে গোপালগঞ্জের সংস্কৃতিক অঙ্গনে নবজাগরণ সৃষ্টি হবে বলে জানান জেলা প্রশাসক।
(টিবি/এসপি/জুলাই ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








