E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

২০২৩ জুলাই ২৭ ১২:৪৭:২৫
শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর গণসংযোগ, লিফলেট ও পথসভা করেছেন।

বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে বীরতারা বাজারে অনুষ্ঠিত এক পথসভায় গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত ধরে রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম মাস্টার, সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ, সহ-সভাপতি হাবীবুর রহমান বাদল, সিদ্দিকুর রহমান লস্কর, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গোস্বামী, লক্ষণ চৌধুরী, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন জরিপ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক জুয়েল শেখ, ইউপি সদস্য প্রদীপ মন্ডল, জাহাঙ্গীর শেখ, কৃষক লীগ নেতা সাহেদ আলীসহ অনেকে।

(এমআই/এএস/জুলাই ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test