চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ এ সেরা কলেজিয়েট, দশে যেসব স্কুল
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ এর দিক থেকে সেরা দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
গতবারের মতো এবারও শতাবর্ষী এ শতভাগ পাসের তালিকা থেকে ছিটকে গিয়ে জায়গা করে দিয়েছে সরকারি মুসলিম হাই উচ্চ বিদ্যালয়কে। তবে জিপিএ-৫ এর দিকে সেরা তালিকায় নিজেদের আসন অক্ষত রেখেছে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা।
কলেজিয়েট স্কুল থেকে ৪৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী। যার কারণে শতভাগ পাসের তালিকা থেকে সরে যায় কলেজিয়েট স্কুল। তবে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে এবং ৯৯ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন পরীক্ষার্থী।
ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৭৪ জন। জিপিএ-৫ এর দিকে এ স্কুল রয়েছে দ্বিতীয় অবস্থানে।
সেরার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস করে এ প্রতিষ্ঠানের ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৩১ জন পেয়েছে জিপিএ-৫।
চতুর্থ অবস্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৫১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে জিপিএ-৫ ২৬০ জন পেয়েছে।
নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৪৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৭১ জন। ৯৮ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। তারা রয়েছে সেরা তালিকায় পঞ্চম অবস্থানে।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন। সেরার তালিকায় এ প্রতিষ্ঠানের অবস্থান ষষ্ঠ।
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৩২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন। সেরার তালিকায় এ স্কুলের অবস্থান সপ্তম।
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৮০ জন। ৯৬ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ ৫ পেয়েছে ২৫৫ জন। সেরা তালিকায় তারা রয়েছে অষ্টম অবস্থানে।
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৮৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ২৮২ জন। ৯৮ দশমিক ৯৫ শতাংশ কৃতকার্য হয়ে জিপিএ-৫ এর দিকে তারা রয়েছে নবম অবস্থানে। এ স্কুলের ২২৩ জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
জিপিএ-৫ এর দিকে সেরা দশের তালিকায় রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ২৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন।
প্রসঙ্গত, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন। এবার পাসের হার গতবারের তুলনায় ১০ শতাংশ কম। যদিও এবার পাসের হার এবং জিপিএ ৫ দুটোই কমেছে গতবারের তুলনায়।
(জেজে/এএস/জুলাই ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








