চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার ও মোবাইল চুরি, গ্রেপ্তার ১
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার ও মোবাইল চুরির ঘটনায় মোঃ দুলাল (৬১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেপ্তার আসামির কাছ থেকে চোরাই স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর।
ঘটনা সূত্রে জানা যায়, জনৈক রীতা মজুমদার (৩৫) কোতোয়ালি থানাধীন লালদীঘির পশ্চিম পাড়স্থ গণশৌচাগারের ক্যাশিয়ার হিসেবে কর্মরত আছেন। গত ২০ জুলাই সকাল সাড়ে ৮ টার সময় অজ্ঞাতনামা এক পুরুষ। বয়স অনুমান ৬০ বছর। শৌচাগারে এসে মজুমদারের সাথে পরিচিত হন। জিজ্ঞাসাবাদে সে গাইবান্ধা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার ছেলেকে দেখতে এসেছেন বলে জানান। পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে উক্ত গণশৌচাগারে গোসল করে বাদীর সাথে মোবাইল নাম্বার বিনিময় করে ঘটনাস্থল থেকে চলে যান।
পরে দুপুরের দিকে বাদীকে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে কৌশলে বাইরে ডেকে নিয়ে যান। মজুমদারকে কে নাস্তা করানোর কথা বলে কোতোয়ালি থানাধীন টেরিবাজার মোড়স্থ বিরিয়ানির দোকানের ভিতরে নিয়ে যান। আসামির জোড়াজুড়িতে তার কিনে নেওয়া সন্দেশ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন।
জ্ঞান ফেরার পরে তিনি নিজেকে বাসায় দেখতে পান এবং দেখতে পান তাহার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, হাতের আংটি, মোবাইল ফোন কোন কিছুই সাথে নেই। পরিবারের লোকজনের নিকট থেকে জানতে পারেন পথচারীর সহযোগিতায় উদ্ধারপূর্বক তাকে অসুস্থ অবস্থায় জেনারেল হসপিটালে চিকিৎসা করা হয় এবং পরবর্তীতে বাসায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে ভুক্তভোগি থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ওই আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। ২৩ জুলাই কোতোয়ালি থানায় মামলা হয়। মামলা নং- ৩৮। এস আই মোঃ খায়রুল বাসার সাজিদ এ মামলার তদন্তভার গ্রহণ করেন।
তিনি মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনাকালে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এর ভিত্তিতে আসামী মোঃ দুলাল (৬১) কে সনাক্ত করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি, নরসিংদী জেলাসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ দুলাল (৬১) কে আটক করেন।
আটক আসামীর নিকট হতে বাদীর চোরাই যাওয়া মোবাইল ফোন, স্বর্ণের আংটি, স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইন লকেট জব্দ করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের সামনে অসহায়ত্বের ভাব নিয়ে কৌশলে খাবারের সাথে চেতনাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সাথে থাকা মালামাল চুরি করেন।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(জেজে/এসপি/জুলাই ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








