E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা সম্পন্ন 

২০২৩ জুলাই ২৯ ১৪:১০:২১
মহম্মদপুরে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা সম্পন্ন 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বইমেলা। শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান   অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ মকছেদুল মোমিন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বোরহান উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, লেখক, কবি সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সভ্যতার বিকাশের ক্ষেত্রে সাহিত্য একটি বড় নিয়ামক। সাহিত্যচর্চা আমাদের মানবিক গুণাবলিসমূহকে বিকশিত করে। এছাড়া, সাহিত্য আমাদের মনের ক্ষুধা মেটায়। তিনি নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে সাহিত্যের অমিয় সুধা আস্বাদন করতে সকলের প্রতি আহবান জানান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সাহিত্যচর্চায় আরও মনোনিবেশ করতে হবে। মেলায় বিভিন্ন সাহিত্য কর্মের স্টল তিনি পরিদর্শন করেন ।

উপজেলা সাহিত্য মেলার মূল আকর্ষণ ছিল কবি-সাহিত্যিকদের স্বরচিত সাহিত্য পাঠ, আবৃত্তি, গান, নৃত্য, মঞ্চ নাটক ও মেলার সমাপনী অনুষ্ঠান। দুদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, সহযোগিতায় জাতীয় গ্রন্থ কেন্দ্র, সমন্বয়ে বাংলা একাডেমি, ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রশাসন মহম্মদপুর- মাগুরা।

(বিএসআর/এএস/জুলাই ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test