E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে নহাটা ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয় উদ্বোধন 

২০২৩ জুলাই ৩০ ১৬:৩৯:০২
মহম্মদপুরে নহাটা ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয় উদ্বোধন 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী লীগ নহাটা ইউনিয়ন শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। 

গতকাল শনিবার বিকালে নহাটা বাজারে শেরশা সড়কের পাশে সাবেক জনতা ব্যাংকের সামনে নহাটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান।

নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজকুমার বিশ্বাস, সলেমান শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুন্ম আহবায়ক মো. খাইরুল ইসলাম মন্নু, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ উবায়দুর রহমান, ইউপি সদস্য মোঃ খালিদ হোসেন টোকন, বাকিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ফিরোজ মোল্লা সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা, সব শেষে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

(বিএস/এসপি/জুলাই ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test