শোকাবহ আগস্ট
কর্ণফুলীতে মাসব্যাপী যুবলীগের কর্মসূচি
জে. জাহেদ, চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হারানোর শোকাবহ মাস আগস্টের প্রথমদিন আজ। শোকাবহ আগস্ট মাসব্যাপী আটটি কর্মসূচি ঘোষণা করেছে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ।
সোমবার (৩১ জুলাই) রাতেই উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার এক কমিউনিটি সেন্টারে যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় এসব কর্মসূচি নির্বাচন করা হয়।
কর্মসূচি প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত সভাপতি জানান, আগস্ট মাসব্যাপী কর্ণফুলী উপজেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি পালনের জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সর্বস্তরের যুবলীগের নেতাকর্মীদের জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-
৫ আগস্ট (শনিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউছিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠায় ভূমিকা শীর্ষক আলোচনা।
৮ আগস্ট (মঙ্গলবার) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে এইচটি কনভেনশন হলে সকালে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের নারীদের মাঝে বস্ত্র বিতরণ ও স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বঙ্গমাতার ভূমিকা শীর্ষক আলোচনা।
১১ আগস্ট (শুক্রবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহিদ মৌলভী সৈয়দ আহমদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, যুবলীগের পক্ষ থেকে কবর জেয়ারত ও পুষ্পঅর্পণ। সকাল ৯ টায় মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর থেকে শেখের খিল বাশখালী যাত্রা।
১৪ আগষ্ট (সোমবার) জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির এবং ১৫ আগষ্ট সকল শহিদের স্মরণে এইচটি কনভেনশন হলে সকাল ১০টায় ‘একটি দুঃস্বপ্ন ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তান হারানোর ট্রাজেডিক ইতিহাস’ শীর্ষক আলোচনা সভা ও দুপুরে মেজবান।
১৫ আগস্ট (মঙ্গলবার) জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০টায় চরপাথরঘাটা হামিদিয়া বোগদাদিয়া মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, বাদে আসর চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নে আওয়ামী যুবলীগ দোয়া মাহফিল কর্মসূচি পালন করবেন।
১৯ আগস্ট (শনিবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের জাতীয় শোক দিবসের কর্মসূচি উপলক্ষে বিকাল ৩টায় এ জে চৌধুরী কলেজ মাঠে আলোচনা সভা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। দুপুরে শিকলবাহা চৌমুহনী জমায়েত।
২১ আগস্ট (সোমবার) জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিকাল ৪টায় মইজ্জ্যারটেক বাবু চত্বরে গ্রেনেড হামলাকারী ও খুনীদের ফাঁসির দাবিতে কালো পতাকা মিছিল।
২৫ আগস্ট (শুক্রবার) কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের কর্মসূচি উপলক্ষে বিকাল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কর্ণফুলী শাখার উদ্যোগে চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। দুপুরে সৈন্যেরটেক মোড়ে জমায়েত।
(জেজে/এসপি/আগস্ট ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








