E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা 

২০২৩ আগস্ট ০১ ১৮:২৬:৩৯
মহম্মদপুরে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে, প্রস্তুতি মূলক সভা আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ৫ আগস্ট ক্যাপ্টেন শেখ কামাল এঁর জম্মবার্ষিকী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জম্মবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল- এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

এসময় আরো উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা আঃ হাইমিয়া, বীর মুক্তিযোদ্বা মোঃ তিলাম হোসেন, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন উপস্থিত।

(বিএস/এসপি/আগস্ট ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test