E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় পৌর ছাত্রলীগের শোক র‌্যালী

২০২৩ আগস্ট ০৩ ১৮:১৩:৩২
শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় পৌর ছাত্রলীগের শোক র‌্যালী

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোকের মাস আগস্টের ৩য় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোক র‌্যালী করেছে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ। শোক র‌্যালী শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ  নেতৃবৃন্দ শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেন।

আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি টুঙ্গিপাড়া উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করা হয়।

এসময় পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ওসমান গনিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/আগস্ট ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test