গোপালগঞ্জে বঙ্গমাতার প্রতি জন্মবার্ষিকীর শ্রদ্ধা জানাতে জনতার ঢল
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা জানাতে জনতার ঢল নাম। মঙ্গলবার সকাল ১০ টায় গোপালগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রাতিষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর পুলিশ সুপার আল -বেলী আফিফা ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানান। তারপর জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, টু টুঙ্গিপাড়া পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, বিসিক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, জেলা কারাগার, সমাজসেবা অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রক, এলজিইডি, ডাব্লিউ ডি, পানি উন্নয়ন বোর্ড, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেখ সোহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি জন্মবার্ষিকীর বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। সকাল পৌনে ১১ টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদনের পালা। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গমাতার প্রতিকৃতি।
সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আজহারুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদের গোপালগঞ্জ জেলার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
বেলা সাড়ে ১১ টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ ও অসহায় ১০৫ জন মহিলার আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেসিন বিতরণ করেন প্রতিদিন। এছাড়া ১২০ জন মহিলার হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ।
এরপর সেখানে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশুকিশোরদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম সহ অন্যান্য অতিথিরা।
গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদ, কেন্দ্র্রীয় সার্বজনীন কালিবাড়ি সহ জেলার অন্যান্য মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলাই মেসিন বিতরণ, নগদ টাকা বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মসজিদ, মন্দির, উপসনালয়ে প্রর্থনার মধ্য দিয়ে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী তাঁর নিজ জেলা গোপালগঞ্জে বিপুল উৎসাহ, উদ্দীপনা , ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
উল্লেখ্য, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেনু। তার পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম।
(এমএস/এএস/আগস্ট ০৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








