কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৫০৫টি হত দরিদ্র ভূমিহীন পরিবার
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৫০৫টি হত দরিদ্র গৃহহীন ও ভুমিহীন পরিবার। এর সাথে সুফলভোগীরা পাচ্ছেন বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ ব্যবহারের সুবিধা। সরকার প্রধানের দেয়া ঘর ও জমির দলিল পেয়ে দারুণ আনন্দতি তারা।
বুধবার (৯ আগস্ট) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জেলা পর্যায়ে ঘর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরদী বাপ্পি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম প্রমুখ। আশ্রায়ন -২ প্রকল্পের অধীনে ৪র্থ পর্যায়ে (২য়-ধাপ) কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় ৫০৫টি হত দরিদ্র ও ভুমিহীন পরিবারকে ঘর প্রদান করা হয়। এর মধ্যে -কুড়িগ্রাম সদর উপজেলায় ৩টি, নাগেশ্বরী উপজেলায় ৪২টি, ভুরুঙ্গামারী উপজেলায় ১৪টি,ফুলবাড়ী উপজেলায় ৫টি, রাজারহাট উপজেলায় ৩০৪টি, উলিপুর উপজেলায় ৫৯টি, চিলমারী উপজেলায়, ৩৬টি, রৌমারী উপজেলায় ১৭টি ও রাজিবপুর উপজেলায় ১৭টি করে ঘর ও জমির দলিলসহ হস্তান্তর করা হয়।
এর মধ্যে চিলমারী উপজেলায় রয়েছে ৩০টি হরিজন সম্প্রদায় ও রাজারহাট উপজেলার রয়েছে ১৯টি ঢুলি পরিবার। জেলা প্রশাসনের তথ্যনুযায়ী জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪ হাজার ৭শ', ২ জন। ইতিমধ্যেই আশ্রয়ন-২,প্রকল্পের অধীনে ৪র্থ পর্যায়ে মোট ৪ হাজার ৫শ'৫৩টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে। অবশিষ্ট রয়েছে আর মাত্র ১৪৭টি পরিবার।
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের সুফলভোগী জহির উদ্দিন (৬৪) বলেন, এতদিন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঘর করে কোন রকমে দিন কাটছিল। এবার নিজের নামে জমিসহ ঘর পাওয়ায় আমরা অনেক খুশি।
চিলমারী উপজেলার সবুজপাড়া আশ্রয়নের (হরিজন পল্লীর) সুফলভোগী ইন্দ্রজিৎ লাল(৪৫) মধুমালা (৩৭) দম্পতি বলেন, আমাদের তো কোন ঠিকানা ছিল না, এবার আমরা প্রধানমন্ত্রী দেয়া জমিসহ পাঁকা ঘর পাওয়ায় নতুন ঠিকানা পেয়েছি। আমরা খুব আনন্দিত।
(পিএস/এসপি/আগস্ট ০৯, ২০২৩)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








