জাতির পিতার সমাধিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ। শুক্রবার দুপুর সাড়ে ১২ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তারা বেদীর পাশে দাড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শণ করে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এরপর নেতৃবৃন্দ বিএনপি- জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার গঠনে সহায়তা ও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার শপথ নেন ।
শপথ শেষে পবিত্র ফাতহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য , মাহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের কল্যাণ , সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মোঃ আসাদুজ্জামান দূর্জয়, সহ-সভাপতি উর্মি জামান, আলমগীর খোন্দকার, সেলিম মাতুব্বর, জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক খাজা হোসেন, আজিজুল ইসলাম ইমরান, বশির আহমেদ বাদল, সাধারণ সম্পাদক খাজা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমএম জাকারিয়া, আরিফ হোসেন জামাল, ইসমাইল হোসেন বাবু, হাসিবুল হাসান শান্ত, ডা. নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজা, আবুল হোসেন মোল্লা সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা পরিদর্শণ বইতে স্বাক্ষর করেন।
এরপর বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, শরীয়াতপুর সহ বিভিন্ন জেলার পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাদ জুম্মা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এরআগে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌর আওয়ামী লীগ ও বগুড়া জেলার গাবতলী উপজেলার বানিয়াদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
(এমএস/এএস/আগস্ট ১১, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








