উলিপুরে সেনা সদস্যের স্ত্রীকে গলাকেটে হত্যা
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে একজন সেনা সদস্যের সাথে সদ্য বিবাহিত এক নববধুর গলাকাটা লাশ তার বাবার বাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি তদন্ত তামবিরুল ইসলাম। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, আজ রোববার সকালে হত্যাকাণ্ডের খবর পেয়ে উলিপুর থানা পুলিশ তেলিপাড়া গ্রামের নববধূ রিংকি (১৭) এর বাবার বাড়ির একটি শয়ন ঘর থেকে তার জবাই করা মৃতদেহ উদ্ধার করেন।
হত্যাকাণ্ডের শিকার ওই নববধূ রোকাইয়া জান্নাত রিংকি উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তার বাবা একজন এনজিও কর্মী।
জানা যায়, মাত্র ৫ মাস আগে একই উপজেলার ধরণী বাড়ি ইউনিয়নের কেকতির পাড় এলাকার মৃত কছর উদ্দিন এর ছেলে সেনা সদস্যে মেহেদী হাসানের সাথে রিংকি'র বিয়ে হয়। বর্তমানে তার স্বামী চট্রগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন ।রিংকি'র পারিবারিক সূত্র জানান,মাত্র ৪ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। প্রতিদিন সে মায়ের সাথে ঘুমালেও শনিবার তার মা নানার বাড়িতে যাওয়ায় রিংকি একাই ওই রাতে এক ঘরে ছিল। ঐদিন বাড়িতে অন্যান্যের মধ্যে ছিল তার দাদি, দাদা ও ছোট ভাই।
স্থানীয় লোকজন জানান, সকালে পরিবারের লোকজন ঘরে রিঙ্কি'র কোন সাড়াশব্দ না পেয়ে তার ছোট ভাই মোজাহিদ অন্য একটি দরজা দিয়ে ঘরে ঢুকে রিংকি'র গলাকাটা রক্তাক্ত নিথর দেহ দেখে হাউ মাউ করে চিৎকার দিলে তার চিৎকার শুনে দাদা দাদি ও প্রতিবেশীরা ছুটে এসে লাশ প্রত্যক্ষ করেন।
এরপর ঘটনাটি উলিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে । স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রিমঝিম বৃষ্টির সুযোগ মধ্যরাতের কোন এক সময় বাথরুমের দরজা দিয়ে ঢুকে রিঙ্কি কে জবাই করে হত্যা করেছে।
নৃশংস এ হত্যাকাণ্ডের খবর পেয়ে, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ও সিআইডি’র একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, নৃশংস এ হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের আইনে আওতায় আনার জন্য পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
(পিএস/এসপি/আগস্ট ১৪, ২০২৩)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








