শোক দিবসের অনুষ্ঠানে সাঈদীর মৃত্যুর দোয়া চাওয়ায় ইমাম গ্রপ্তার
নওগাঁ প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে সদ্যপ্রয়াত (হার্ট এ্যাটাকে মৃত্যু হওয়া) দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়ায় মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন ও এর সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমানকে পুলিশী হেফাজতে নেওয়ার পর নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেলাওয়ার হোসেন সাঈদী আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী ছিলেন।
মঙ্গলবার ১৫ আগষ্ট বিকেলে শহরের পার-নওগাঁ তাজের মোড়ে শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন পার-নওগাঁ বয়তুল মামুর জামে মসজিদের ইমাম। তাঁর গ্রামের বাড়ি জেলার পত্নীতলা উপজেলায়। অপরজন হাফিজুর রহমান তাজের মোড়ের রড-সিমেন্ট ব্যবসায়ী।
জানা গেছে, নওগাঁ পৌর আওয়ামী লীগের ব্যানারে ও সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের সার্বিক সহযোগীতায় শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, শহীদদের আত্মার শান্তিকামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শহীদদের আত্মার শান্তিকামনায় দোয়া শেষে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন সদ্যপ্রয়াত আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়া শুরু করেন। এ সময় উপস্থিতগণ নেতাকর্মীরা নিষেধ করলেও তিনি সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠ চালিয়ে যান। এরপর মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে শহীদ মিনারে পাশে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
এ সময় রড সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ তাকে সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠের জন্য বলেছেন বলে জানান। এরপর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে। এরপর মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদে রড় সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমানের নাম উঠে আসায় তাকেও জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নেয়া হয়। পরে তাদেরকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
কয়েকজন নেতাকর্মী জানান, অনুষ্ঠানে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেনকে নিয়ে আসার সময় তাকে ভালো করে বুঝিয়ে দেয়া হয় জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, শহীদদের আত্মার শান্তিকামনায় দোয়া পাঠ করার জন্যে। পাঠ শেষে তিনি সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠ শুরু করেন। এ সময় সংসদ সদস্যসহ উপস্থিতগণ নিষেধ করার পরও দোয়া পাঠ অব্যাহত রাখেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন একাধিক শুক্রবার দুপূরে জুম্মা নামাজ শেষে খুদবার সময় ধর্ম বিরোধী বক্তব্য দিয়েছেন। তাকে নিষেধ করলেও তিনি শোনেননি। মূলত: ধর্মীয় বিভেদ সৃষ্টির লক্ষে এমন বক্তব্য দিয়েছেন। দ্রুত বিষয়টি ক্ষতিয়ে দেখে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পার-নওগাঁ বয়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক রতন হাজি জানান, দুপূরে যহরের নামাজের সময়ও মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী সদ্যপ্রয়াত দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দোয়া চেয়েছেন। আবার জাতীয় শোক দিবসেও একই বিতর্কিত কাজ করেছেন।
নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহম্মেদের সেল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান মুঠোফোনে বলেন, আমাদের কাছে পূর্বের নাশকতায় মামলায় তারা তদন্তপ্রাপ্ত আসামী ছিলেন। ওই মামলায় মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন এবং ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার বিজ্ঞ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।
(বিএস/এসপি/আগস্ট ১৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর
- ‘চট্টগ্রাম মহানগরে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে’
- ‘মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র’
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
০৯ অক্টোবর ২০২৬
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-1.gif)








