মহাদেবপুর হাটের জমি প্রভাবশালীদের দখলে, উদ্ধারের উদ্যোগ নেই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের “মহাদেবপুর হাট” উপজেলার অন্যতম এই হাট-বাজারের অধিকাংশ জমি দখলে রেখেছে প্রভাবশালীরা। জায়গা না পেয়ে বছরের পর বছর কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে বসছে শহরের প্রধান পাকা সড়কের ওপর। শুধু দখল করেই ক্ষান্ত হয়নি প্রভাবশালীরা, সরকারি জায়গা লাখ লাখ টাকায় বেচাকেনাও করছে তারা। দখলদারদের কবল থেকে হাটের জমি উদ্ধার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। এনিয়ে উপজেলা হাট-বাজার কমিটির সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, এ হাটের জায়গার সমস্যা দীর্ঘদিনের। হাটের জায়গা সংকুলান না হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় ক্রেতা-বিক্রেতাদের। গরুর হাট লাগানো হয় ভাড়া করা ব্যক্তি মালিকানা জায়গায়। ছাগল হাট লাগানো হয় এসিল্যান্ড অফিস চত্ত্বরে। আর ধানের হাট লাগানো হয় প্রধান সড়কের ওপর। এছাড়া ফলের দোকান আর হাটবারে কাঁচা বাজারও লাগানো হয় রাস্তার ওপর। ফলে শনিবার ও বুধবার হাটবারে পুরো উপজেলাজুড়ে লেগেই থাকে যানজট। সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হয়।
সম্প্রতি বকের মোড় থেকে উপজেলার পশ্চিম গেট পর্যন্ত পাকা সড়কের ওপর অবৈধ ধানের হাট লাগানোয় সড়কে যানজটের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসনের গাড়িও জটে আটকা পড়ে। এরপর সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সড়কে অবৈধ হাট বসানোর দায়ে হাট ইজাদারের ১০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু পরের হাট থেকেই যথারীতি চলছে সড়কের ওপর হাট। হাটে জায়গা না হওয়ায় এ হাটটি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় আশির দশকে। এনিয়ে উপজেলা সদরের মানুষ দুপক্ষে বিভক্ত হয়। একপক্ষ হাট স্থানান্তরের পক্ষে আর অপর পক্ষ বিপক্ষে। এনিয়ে তদানিন্তন উপজেলা চেয়ারম্যান শ্রী বিশ্বেশ্বর দাস দাগু নিহত হন। মহাদেবপুর হাটের নামে রয়েছে প্রচুর জমি। এর বেশিরভাগই হয়েছে হরিলুট। প্রভাবশালিরাই দখল করছে এসব। এসব জমি উদ্ধারের কার্যকর উদ্যোগ নেই।
মহাদেবপুর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, হাটের নামে বিভিন্ন স্থানে রয়েছে মোট দুই একর ৩৫ শতক জায়গা। এর বেশিরভাগই বেদখল। সারপট্টিতে ৪৭৭ দাগে রয়েছে ৪০ শতক। এটার ওপর হাটের পাঁচটি শেড ছিল। শেড ভেঙ্গে টিন দিয়ে ঘিরে নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। মধ্যবাজার কালিমন্দির এলাকায় ৬০১ দাগে রয়েছে ৩০ শতক। এর বেশিরভাগ অংশে পাকা দোকান নির্মাণ করে দখল করা হয়েছে। কেউ সরকারকে ভাড়া দেন। আবার কেউ কেউ অবৈধভাবে দখল করে আছেন। তরকারি বাজারে ৬০৭ দাগে রয়েছে ৪০ শতক। এর ওপর সরকারি শেড নির্মাণ করা হয়েছে। কিন্তু বেশিরভাগ শেড কেউ ব্যবহার করেন না। মুড়ি হাটিতে ৬১৯ দাগে রয়েছে ৬ শতক। এটিরও বেশিরভাগ বেদখল। পুরাতন গরুহাটিতে ৬৩৩ দাগে রয়েছে ৫৩ শতক। এখানে মাংসহাটির সরকারি শেড রয়েছে। এ শেড পরিত্যক্ত। রয়েছে খাজনা আদায়ের ঘর। এ ঘরও প্রভাবশালিদের দখলে। বসানো হয়েছে হোটেল। এখানে উত্তরে হাটের জায়গা দখল করে বসতবাড়িও নির্মাণ করা হয়েছে। মাংসহাটির পূর্বে বসতবাড়ির এরিয়া বাড়িয়ে দখল করা হয়েছে হাটের জায়গা। ১৯৮৪ সালে হাট স্থানান্তরের জন্য থানা নির্বাহী অফিসারের নামে বরেন্দ্র অফিস এলাকায় কেনা হয় এক একর ৯৫ শতক জমি। এর ৬৬ শতকের ওপর নির্মাণ করা হয় বরেন্দ্র অফিস। বাকিটা বেদখলে।
হাটের জায়গা উন্মুক্ত থাকবে হাটবারে আসা ক্ষুদ্র ব্যবসায়ী আর গৃহস্থদের জন্য। কিন্তু তাদের বসার কোন জায়গা ফাঁকা নেই। হাটের বিশাল জায়গা প্রভাবশালীরা দখল করে স্থায়ী দোকান ঘর নির্মাণ করেছে। অবৈধভাবে এসব ঘরের পজিশন বিক্রি হয় মোটা টাকায়। জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান জানান, সরকারি নির্দেশনা পেলে হাটের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেয়া হবে। উপজেলা হাট-বাজার কমিটির সভাপতি ইউএনও আবু হাসান জানান, ধানহাটি বরেন্দ্র অফিস এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
(বিএস/এসপি/আগস্ট ১৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর
- ‘চট্টগ্রাম মহানগরে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে’
- ‘মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র’
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
০৯ অক্টোবর ২০২৬
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-1.gif)








