অবশেষে রাণীনগরে কৃষি প্রদর্শনীর অর্ধেক সার ফেরত পাচ্ছেন কৃষকরা
নওগাঁ প্রতিনিধি : অবশেষে সংবাদ প্রকাশের পর হয়রানীর মধ্যদিয়ে কৃষি প্রদর্শনীর অর্ধেক উপকরণগুলো ফেরত পাচ্ছেন নওগাঁর রাণীনগরে প্রদর্শনীপ্রাপ্ত কৃষকরা। গত বৃহস্পতিবার থেকে উপজেলার ৮টি ইউনিয়নের দূর-দূরান্তের কৃষকদের ডেকে ঘন্টার পর ঘন্টা বসে রাখার পর না পাওয়া উপকরণের অর্ধেক সার হিসেবে ৬কেজি ইউরিয়া এবং ডিএপি ও পটাশ সার ৩কেজি করে প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা গেছে, কৃষকদের প্রধান ফসল চাষের পাশাপাশি তেলফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি আমন মৌসুমে স্বল্প জীবনের তেল ফসল চাষে সারা দেশের মতো রাণীনগর উপজেলায় ৪৫টি প্রদর্শনীর বরাদ্দ দেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৪৫ জন কৃষক বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ পাবেন। প্রকল্পের বরাদ্দ অনুসারে একটি প্রদর্শনীর জন্য একজন কৃষক ২৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএপি, ১৫ কেজি পটাশ ও জিপসাম এবং ১ কেজি দস্তা সার পাবেন। অথচ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি প্রদর্শনীর জন্য বরাদ্দকৃত সারের অর্ধেক সার উপজেলার প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এমন তথ্যের ভিত্তিতে সম্প্রতি “রাণীনগরে কৃষি প্রকল্পের উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ” শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর নড়েচরে বসে কৃষি বিভাগ। নিউজের ভিত্তিতে জেলা কৃষি বিভাগ একটি তদন্ত কমিটি করে। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন প্রদর্শনী প্রাপ্ত সার কম পাওয়া কৃষকদের ডেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করার পর অবশিষ্ট সারগুলো বিতরণ করা শুরু করেছেন। এদিন কিছু কৃষককে দুপুর ১২টায় ডেকে কয়েক ঘন্টা কৃষকদের বসে রাখার পর ৬ কেজি ইউরিয়া এবং ডিএপি ও পটাশ সার ৩কেজি করে প্রদান করেন। এতে করে সামান্য সার নিতে এসে একজন কৃষককে দিনের অর্ধেক সময় কৃষি অফিসে এসে পার করার যে হয়রানী করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি অফিস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ভেটি গ্রামের লোকমান সরদারের ছেলে প্রদর্শনী প্রাপ্ত কৃষক আনিছুর রহমান বলেন, একটি প্রদর্শনীর জন্য একবার বীজ, একবার অর্ধেক সার আবার একবার আরেক অর্ধেক সার নিতে আসতে হয় তাহলে এই হয়রানীর মূল্য কে দিবে। কৃষি অফিসে আসলে ওইদিন পুরোটাই নষ্ট হয়ে যায়। আবার অফিসে এসেই সবকিছু পাওয়া যায় না। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরই প্রয়োজন পূরণ হয়। তাই যদি উপকরণগুলো আমাকে একবারে দেয়া হতো তাহলে এই হয়রানী আর হতে হতো না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন এই বিষয়ের ভিত্তিতে আমি একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত অব্যাহত রেখেছি। আর যে সব কৃষকদের সার কম দেয়া হয়েছে তাদেরকে বাকি সারসহ অন্যান্য উপকরণ সঠিক ভাবে বুঝিয়ে দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে কঠোর নির্দেশনা প্রদান করেছি। আমি আশাবাদি এরপর আর ওই উপজেলাতে এই ধরণের আর কোন অনিয়ম হবে না।
(বিএস/এসপি/আগস্ট ১৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর
- ‘চট্টগ্রাম মহানগরে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে’
- ‘মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র’
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
০৯ অক্টোবর ২০২৬
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-1.gif)








